Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কলকাতা মেডিক্যালে বেড বিক্রির অভিযোগ, তদন্ত কমিটির হাতে কী কী তথ্য উঠে এল?

আরজি কর হাসপাতালের ঘটনার পর তেকেই একাধিক অভিযোগ উঠে এসেছে সরকারি হাসপাতালগুলো থেকে। অভিযোগ উঠেছিল কলকাতা মেডিক্যাল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ও জেনারেল বেড বিক্রি নিয়েও। 

কলকাতা মেডিক্যালে বেড বিক্রির অভিযোগ, তদন্ত কমিটির হাতে কী কী তথ্য উঠে এল?

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ

শেষ আপডেট: 7 November 2024 16:34

দ্য ওয়াল ব্যুরো: কখনও আর্থিক দুর্নীতি, কখনও গ্লাভসে রক্ত, কখনও মরচে ধরা কাঁচি। আরজি কর হাসপাতালের ঘটনার পর তেকেই একাধিক অভিযোগ উঠে এসেছে সরকারি হাসপাতালগুলো থেকে। অভিযোগ উঠেছিল কলকাতা মেডিক্যাল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ও জেনারেল বেড বিক্রি নিয়েও। 

কিন্তু বেড বিক্রির অভিযোগের সপক্ষে কোনও তথ্য প্রমাণ পেল না  হাসপাতাল গঠিত তদন্ত কমিটি। এই তদন্ত কমিটিতে ১১ সদস্যের মধ্যে ৪ জুনিয়র ডাক্তারও ছিলেন। তবে ভবিষ্যতে যাতে বেড বিক্রি না হয় তা ঠেকাতে একগুচ্ছ পদক্ষেপের সুপারিশ করা হয়েছে। 

অন্যদিকে রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় ও টিএমসি-র কর্মী ইউনিয়নের নেতা জয়ন্ত ঘোষের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে তাঁরা হাসপাতালের ল্যাব-কিট বেসরকারি ল্যাবে পাচার করতেন। এ ব্যাপারে সোমবার হাসপাতালে তদন্ত রিপোর্ট জমা দেবে আলাদা তদন্ত কমিটি।

প্রসঙ্গত, আরজি করে রক্তমাখা গ্লাভসের ঘটনার পরে সম্প্রতি সামনে আসে এসএসকেএম হাসপাতালে কাঁচি কেলেঙ্কারিও। প্রসূতির অস্ত্রোপচারের সময় মরচে ধরা কাঁচি ভেঙে যাওয়ার অভিযোগ করেন এক জুনিয়র ডাক্তার। জুনিয়র চিকিৎসকের দাবি, মরচে ধরা কাঁচিটিও ছিল সিল করা প্যাকেটেই! রাজ্য়ের এক নম্বর সরকারি হাসপাতাল এসএসকেএম-এ কী করে এহেন ঘটনা ঘটল তা নিয়েও প্রশ্ন উঠেছিল। 


```