Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

স্বস্তিকা, সোহিনী, ঊষসী... সকলেই আজ তিলোত্তমা, শুরু হল নাগরিক সমাজের মহামিছিল

কোনও দলের বা পতাকার নয়, এ মিছিল নাগরিক সমাজের।

স্বস্তিকা, সোহিনী, ঊষসী... সকলেই আজ তিলোত্তমা, শুরু হল নাগরিক সমাজের মহামিছিল

এ মিছিল নাগরিক সমাজের

শেষ আপডেট: 1 September 2024 16:46

দ্য ওয়াল ব্যুরো: রবিবার দুপুরে কলেজ স্কোয়ারে জমায়েত হতে দেখা গেল, স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তীর মতো একঝাঁক সেলেব্রিটি-সহ একাধিক পরিচিত মুখকে। উদ্দেশ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদে মহামিছিল।

কোনও দলের বা পতাকার নয়, এ মিছিল নাগরিক সমাজের। তবে আয়োজনে রয়েছে একটি মঞ্চ, যার নাম 'আমরা তিলোত্তমা'। এদিন মিছিলে অংশগ্রহণকারীদের কপালে বাঁধা বেগুনি ফেট্টিতে একথাই লেখা রয়েছে।

১ সেপ্টেম্বরের এই মহামিছিলে বিনোদন জগতের শিল্পীদের বিশেষ ভূমিকা থাকছে। তাঁদেরই নেতৃত্বে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি হাঁটবে নাগরিক সমাজ। 

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের পরে কেটে গেছে ২২ দিন। সিবিআই তদন্ত করছে সঞ্জয় রায়ের নামের এক সিভিক ভলান্টিয়ারের গ্রেফতারি ছাড়া তদন্তের কোনও অগ্রগতির খবর মেলেনি। 

এই ঘটনার পরে উঠেছে একাধিক প্রশ্ন, মিলেছে একাধিক অসঙ্গতি। তারই প্রতিবাদে এবং নারী সুরক্ষার দাবিতে তারপর থেকে লাগাতার মিছিল ও আন্দোলন হচ্ছে শহর কলকাতায়। আজ, ১ সেপ্টেম্বর আরও একটি মহা মিছিলের সাক্ষী হতে চলেছে কলকাতা। 


```