Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

লিস্টে নাম নেই, এবারের বইমেলায় থাকবে বাংলাদেশের স্টল? গিল্ডের উত্তরে বাড়ছে জল্পনা

নতুন বছরের ২৮ জানুয়ারি থেকে শুরু হয়ে বইমেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

লিস্টে নাম নেই, এবারের বইমেলায় থাকবে বাংলাদেশের স্টল? গিল্ডের উত্তরে বাড়ছে জল্পনা

ফাইল ছবি

শেষ আপডেট: 16 November 2024 18:13

দ্য ওয়াল ব্যুরো: ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও বাংলাদেশ নিয়ে এখনও কাটছে না জটিলতা। আগামী বছরের ২৮ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধনের কথা থাকলেও বাংলাদেশের কোনও স্টল আসবে কী না তা নিয়ে এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে। 

পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে এখনও এই বিষয়ে পরিষ্কার উত্তর পাওয়া না গেলেও জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিই এর জন্য দায়ী। বর্তমানে এটা সরকারের হাতে রয়েছে। গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘এই মুহূর্তে কিছুই স্পষ্ট করে বলা সম্ভব নয়। প্রটাই সরকারের নির্দেশের উপর নির্ভর করছে। এখনও সরকার কোনও সিদ্ধান্ত নেয়নি।’

গত বছরই কলকাতা বইমেলা থেকে বাংলাদেশের স্টলগুলির চাহিদা চোখে পড়ার মতো ছিল। বিক্রি হয়েছিল কোটি কোটি টাকার বই। কিন্তু এ বছর তাদের নামই নেই তালিকায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী বাংলাদেশের বদলে এবার কলকাতা বইমেলায় অন্য কোনও নতুন দেশ আসতে চলেছে? গিল্ড সে আশাতেও জল ঢেলে জানিয়েছে, প্রচুর প্রকাশক আবেদন করলেও সুযোগ দেওয়া হয়েছে মাত্র ১০৫০ জনকে। 

গত অগস্ট মাস থেকেই অশান্ত পরিস্থিতি বাংলাদেশে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার চলছে বাংলাদেশে। এখনও বিক্ষিপ্তভাবে লেগে রয়েছে অশান্তি। তার জেরেই এবার বাংলাদেশের স্টল কলকাতা বইমেলায় দেখতে না পাওয়া গেলেও অবাক হওয়ার মতো কিছুই নেই।

৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার এবারের থিম দেশ জার্মানি। এবারের বইমেলাতে আমেরিকা, স্পেন, ইতালি, আর্জেন্টিনা, ফ্রান্স, কলম্বিয়া-সহ অন্যান্য দেশের বই থাকলেও বাংলাদেশের কোনও স্টল থাকবে কী না পরিষ্কার নয়। বিদেশি স্টলের তালিকায় তাদের নামও নেই। নতুন বছরের ২৮ জানুয়ারি থেকে শুরু হয়ে বইমেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।


```