Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

এই রুটে তিনদিন বন্ধ মেট্রো, শনিতে ইডেনে নাইটদের ম্যাচ, রাতে বাড়ি ফিরতে ভেবে রাখুন বিকল্প রাস্তা

এসপ্ল্যানেড থেকে শিয়ালদহের মধ্যে মেট্রো চলাচল এখন কেবল সময়ের অপেক্ষা।

এই রুটে তিনদিন বন্ধ মেট্রো, শনিতে ইডেনে নাইটদের ম্যাচ, রাতে বাড়ি ফিরতে ভেবে রাখুন বিকল্প রাস্তা

কলকাতা মেট্রো (ছবি-গুগল)

শেষ আপডেট: 24 April 2025 17:07

দ্য ওয়াল ব্যুরো: তিনদিনের জন্য মেট্রো পরিষেবা বন্ধ থাকবে গ্রিন লাইনে। ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে কোনও মেট্রো চলবে না (Kolkata Green Line Metro)। এদিকে শনিবার আইপিএলের ম্যাচ রয়েছে ইডেনে, সেক্ষেত্রে রাতে বাড়ি ফিরতে সমস্যার মুখে পড়তে হতে পারে অনেককেই। 

এসপ্ল্যানেড থেকে শিয়ালদহের মধ্যে মেট্রো চলাচল এখন কেবল সময়ের অপেক্ষা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (CBTC)-র পরীক্ষা করা হবে। সুড়ঙ্গ দিয়ে যাত্রীদের নিয়ে মেট্রো ছোটার জন্য প্রস্তুত কিনা তা-ই যাচাই করা হবে। কোনও জায়গায় ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে। এই তিনদিন শিয়ালদহ মেট্রো থেকে স্টেশনে যাওয়ার সাবওয়ে বন্ধ রাখা হবে। 

প্রসঙ্গত, সিবিসিটি-র অত্যাধুনিক প্রযুক্তি মেট্রোগুলিকে আরও নির্ভরযোগ্য এবং নিরাপদ করে। এটি দীর্ঘ পরিষেবা দিতে সাহায্য করে। এই সিস্টেম চালু হলে পরিষেবা আরও দ্রুত ও অটোমেটেড হবে। ফলে হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে  সেক্টর ফাইভে (দূরত্ব ১৬ কিলোমিটার) ৩০ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে।  
 
আগামী ২৬ এপ্রিল, শনিবার ইডেনে পাঞ্জাব কিংসের বিরুদ্ধের কলকাতা নাইট রাইডার্সের (Kolkata knight Riders) ম্যাচ রয়েছে। রাত অবধি ভিড় থাকবে স্টেডিয়ামে। অন্যান্য দিনে দর্শকদের কথা মাথায় রেখে স্পেশাল মেট্রো চালু রাখা হয়। ওইদিন রাতে ব্লু লাইনে স্পেশাল মেট্রো থাকলেও গ্রিন লাইনে পাওয়া যাবে না কোনও অতিরিক্ত পরিষেবা। ফলে ওই রুটের যাত্রীদের সমস্যার মুখে পড়তে হতে পারে।

আশা করা হচ্ছে, আগামী এক-দেড় মাসের মধ্যেই চালু হতে পারে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। তবে এখনও ভাড়ার তালিকা প্রস্তুত করা বাকি।

২৬ থেকে ২৮ এপ্রিল, এই তিনদিন গ্রিন লাইন রুটের নিত্যযাত্রীদের আগে থেকেই বিকল্প পরিবহণ বেছে রাখার পরামর্শ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি তাঁদের সহযোগিতা করার অনুরোধও জানানো হয়েছে।


```