Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

আইআইটি খড়্গপুরের সাহায্যে নোংরা জল পরিশোধন করছে কলকাতা পুরসভা

এক বিশেষজ্ঞ জানিয়েছেন, খাবার যোগ্য ছাড়া জলকে পরিশোধন করে ব্যবহার যোগ্য করে তোলাই লক্ষ্য।

আইআইটি খড়্গপুরের সাহায্যে নোংরা জল পরিশোধন করছে কলকাতা পুরসভা

ফাইল ছবি

শেষ আপডেট: 30 January 2025 12:33

দ্য ওয়াল ব্যুরো: নোংরা জল পরিশোধন করে তাকে বিভিন্ন কাজে লাগাতে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। আর এই কাজে সাহায্য নেওয়া হয়েছে আইআইটি খড়্গপুরের। নোংরা জল ব্যবহারযোগ্য করার জন্য পাম্পিং স্টেশনের ব্যবস্থাও করা হবে যাতে ওই জল অন্য কাজে ব্যবহার করা যায়। 

মেয়র পরিষদ তারক সিং জানিয়েছেন, খড়্গপুর আইআইটির সঙ্গে এই বিষয়ে চুক্তি করে পেটেন্ট নিয়ে নেওয়া হবে যাতে এই আবিষ্কার আর কেউ ব্যবহার না করতে পারে। শীর্ষেন্দু দে নামের আইআইটি খড়্গপুরের এক বিশেষজ্ঞ জানিয়েছেন, খাবার যোগ্য ছাড়া জলকে পরিশোধন করে ব্যবহার যোগ্য করে তোলাই লক্ষ্য। পরে এই জলের খরচ লিটার পিছু আনুমানিক ৬ টাকা থেকে ১২ টাকা লাগতে পারে বলে জানান তিনি। মড্যুলার প্ল্যান্টের মাধ্যমে এই নোংরা জলকে পরিশ্রুত করার কাজ হবে। 

পুরসভার তরফে তারক সিং আরও জানান, এখন ওয়েস্ট ওয়েটারে ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি থাকে কিন্তু বর্ষাকালে এই জলে ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যায়। তাই এই কাজের জন্য পেটেন্ট নেওয়ার চিন্তা ভাবনা আছে। এই কাজের জন্য নয়া পরিকাঠামো তৈরি হবে এবং তার পরেই তার খরচের পরিমাণ জানা যাবে বলে জানান তারক। 

কয়েক মাস আগে মেয়র ফিরহাদ হাকিম নিজে জানিয়েছিলেন, ভূগর্ভস্থ নিকাশির জল শোধন করে অন্য কাজে লাগাবে কলকাতা পুরসভা। রাস্তা থেকে শুরু করে গাড়ি ধোয়ার কাজ হবে সেই জল দিয়ে। ইতিমধ্যে শহর কলকাতার দুই জায়গায় জল পরিশোধনের কাজও চলে। একটি হল রবীন্দ্র সরোবর এবং অপরটি মেট্রোপলিটন বাইপাস। এই দুটি জায়গাতেই প্ল্যান্ট বসানো হবে। 

নোংরা জল মাটির তলা থেকে তুলে কৃত্রিম জলাধারে রাখা হবে। পরে তা মেশিনের মাধ্যমে শোধন করে প্ল্যান্ট থেকে পাইপলাইনের মাধ্যমে ব্যবহার করা হবে নানা কাজে। ২ বছর আগেই এই ব্যাপারে খড়গপুর আইআইটির শরণাপন্ন হয়েছিল পুরসভা। কীভাবে দূষিত জল পরিষ্কার করা যায় সেই নিয়ে আলোচনা করা হয়েছিল। সেই সময়ে পরীক্ষার জন্য ৫০ লিটার নিকাশি নালার জল নিয়ে আইআইটি খড়গপুরও গেছিলেন পুরসভার আধিকারিকরা।


```