Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'নেতারা এমন করলে মহিলারা রাজনীতিতে আসবেন কী করে?' কসবার ঘটনা ভাবাচ্ছে কল্যাণকে

কসবা আইন কলেজের গার্ড রুমে আটকে রেখে নির্যাতিতাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে শাসকদলের ছাত্র সংগঠনের এক ছাত্রনেতার বিরুদ্ধে। অভিযোগকারিণী নিজেও শাসকদলের ছাত্র সংগঠনের কর্মী। 

'নেতারা এমন করলে মহিলারা রাজনীতিতে আসবেন কী করে?' কসবার ঘটনা ভাবাচ্ছে কল্যাণকে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 July 2025 16:52

দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজে (Kasba Law College) ধর্ষণ কাণ্ডে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে ইতিমধ্যেই দলের অন্দরে বিদ্রোহের রাস্তায় হেঁটেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। শ্রীরামপুরে এক কর্মসূচিতে তিনি বলেছিলেন, “একজন রাজনৈতিক সহকর্মী যদি আরেক সহকর্মী মহিলার আস্থা, বিশ্বাস আর নিরাপত্তার দায়িত্ব নিয়ে থাকে, এবং সেই দায়িত্বের বদলে তাঁকে ধর্ষণ করে— তাহলে তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমি কোনওভাবেই এটা মন থেকে মেনে নিতে পারছি না।”

রোববার ফের মুখ খুললেন শ্রীরামপুরের সাংসদ। বললেন, "রক্ষকই ভক্ষকে পরিণত হলে কী হবে! জঘন্যতম অপরাধ, এদের ফাঁসি হওয়া উচিত। রাজনৈতিক নেতারাই এমন করলে, মহিলারা রাজনীতিতে আসবেন কীভাবে?"

কল্যাণ আগেও বলেছিলেন, যাঁরা এমন জঘন্য অপরাধে জড়িত, তাঁদের সঙ্গে দলীয় সম্পর্ক ত্যাগ করাই উচিত। তাঁর ভাষায়, “এমন মানসিকতার লোক আমাদের দলে থাকবে কেন? যদি দল থেকে বের করে দেওয়া হয়, মানুষ খুশিই হবে। বরং এরাই দলের বদনাম ডেকে আনছে।”

কসবা আইন কলেজের গার্ড রুমে আটকে রেখে নির্যাতিতাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে শাসকদলের ছাত্র সংগঠনের এক ছাত্রনেতার বিরুদ্ধে। অভিযোগকারিণী নিজেও শাসকদলের ছাত্র সংগঠনের কর্মী। তদন্তে নেমে মূল অভিযুক্ত তৃণমূল নেতা তথা আইনজীবী মনোজিৎ মিশ্র এবং কলেজের দুই বর্তমান পড়ুয়া জইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। শনিবার গ্রেফতার করা হয় কলেজের এক নিরাপত্তা রক্ষীকেও।

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একদম প্রথম দিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “নিরাপত্তা ব্যবস্থা তো আছেই। কিন্তু যদি একজন বন্ধু তাঁর বান্ধবীকে ধর্ষণ করে, সেখানে নিরাপত্তা কী করতে পারে?"

যদিও পরে নব্বই ডিগ্রি ঘুরে গিয়ে উল্টো সুরে অভিযুক্তদের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দেন কল্যাণ। শ্রীরামপুরের এক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন, “আইন না থাকলে এদের ল্যাম্পপোস্টে বেঁধে গুলি করে মারা উচিত।


```