Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'এটা সহ্য করা যায় না', আইনজীবীদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় মন্তব্য বিচারপতি বসুর

"এটা সহ্য করা যায় না," সুপারনিউমেরারি পদে নিয়োগ মামলার পর আইনজীবীদের হেনস্থার ঘটনায় মন্তব্য হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর (Justice Biswajit Basu)।

'এটা সহ্য করা যায় না', আইনজীবীদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় মন্তব্য বিচারপতি বসুর

বিচারপতি বিশ্বজিৎ বসু

শেষ আপডেট: 29 April 2025 00:03

দ্য ওয়াল ব্যুরো: "এটা সহ্য করা যায় না," সুপারনিউমেরারি পদে নিয়োগ মামলার পর আইনজীবীদের হেনস্থার ঘটনায় মন্তব্য হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর (Justice Biswajit Basu)।

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) চেম্বারের বাইরে শুক্রবার বিক্ষোভ দেখিয়েছিলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের অভিযোগ, সুপ্রিম কোর্টের সুপারনিউমেরারি পদ নিয়ে নির্দেশের পরেও উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার কোনও অগ্রগতি হয়নি হাইকোর্টে। এমনকি বিচারপতির সঙ্গে বিকাশের 'আঁতাঁতের' কথাও বলা হয়।

সেই ঘটনাতেই সোমবার আইনজীবী ফিরদৌস শামীম, কল্লোল বসু এবং সুদীপ্ত দাশগুপ্ত ক্রিমিনাল কন্টেম্পট অর্থাৎ অপরাধমূলক মামলা দায়ের করার আবেদন করেন বিচারপতি বসুর এজলাসে। তখনই বিচারপতি বলেন, "এমন ঘটনা একেবারেই সহ্য করা যায় না।" যেহেতু প্রধান বিচারপতি বিষয়টা দেখছেন, তাই আগামিকাল ফের আবেদন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।"

শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার বিষয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে বেনিয়মের অভিযোগে মামলা গড়িয়েছিল হাইকোর্টে। ওই মামলায় শুক্রবার রাজ্যের স্পষ্ট বক্তব্য জানতে চাওয়া হয়। মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সিবিআই তদন্ত হচ্ছে না, ঠিক আছে। কিন্তু অতিরিক্ত শূন্যপদ তৈরির যে সিদ্ধান্ত, সেটা কাদের জন্য? মৌখিক নয়, লিখিতভাবে রাজ্যকে কারণ জানাতে বলে আদালত। তারপরই ঝামেলার শুরুয়াত।

সেদিনের বিক্ষোভের ঘটনার তীব্র নিন্দা করে রাজ্য সরকারকে দোষারোপ করেন বিকাশরঞ্জন। তাঁর কথায়, আবার প্রমাণিত হয়েছে রাজ্যে আইন-শৃঙ্খলা নেই। তিনি আরও জানান, ''যারা লড়াই করে আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তাঁদের বিরুদ্ধে শাসকদল দুর্নীতির পক্ষে যাঁরা আছেন তাঁদের লেলিয়ে দিচ্ছে।''


```