Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পহেলগাম কাণ্ডের জের ভলিবলেও, সেন্ট্রাল এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে পাকিস্তানে যাচ্ছে না ভারত

আগমী ২৮ মে- ৪ জুন পর্যন্ত অনুষ্টিত হবে এই টুর্নামেন্ট। সেই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিল ভারত। এই টুর্নামেন্টটি হবে ইসলামাবাদের লিয়াকত জিমন্যাশিয়ামে। 

পহেলগাম কাণ্ডের জের ভলিবলেও, সেন্ট্রাল এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে পাকিস্তানে যাচ্ছে না ভারত

ভারতীয় ভলিবল দল

শেষ আপডেট: 29 April 2025 00:02

দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম (Pahelgaon) কাণ্ডের পর থেকে পাকিস্তানকে (Pakistan) সর্বস্তরে বয়কটের ডাক উঠেছে গোটা ভারত জুড়ে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আইসিসির (ICC) কাছে দাবি জানিয়েছে, বিশ্বকাপ ক্রিকেটেও তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না। পাশাপাশ দেশের ক্রীড়ামহলও সোচ্চার হয়েছে এই ঘটনার প্রতিবাদে। সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য পাক ক্রীড়াবিদদের ভিসা দেয়নি ভারত সরকার।

এবার ভলিবলেও (Volleyball) দেখা গেল ২৬ নিরীহ পর্যটককে হত্যার আঁচ। পাকিস্তানে সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ (Central Asian Volleyball Championship) হওয়ার কথা এবার। আগমী ২৮ মে- ৪ জুন পর্যন্ত অনুষ্টিত হবে এই টুর্নামেন্ট। সেই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিল (Withdraw) ভারত।

এই টুর্নামেন্টটি হবে ইসলামাবাদের লিয়াকত জিমন্যাশিয়ামে (Islamabad Liaquat Gymnasium )। ভারত ছাড়াও বাকি দলগুলি হল- আয়োজক পাকিস্তান, ইরান, কিরঘিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও শ্রীলঙ্কা। পহেলগাম জঙ্গি হামলার প্রতিবাদে ভারতীয় ভলিবল সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

যদিও প্রথম দল হিসাবে ভারতই প্রথম নাম নথিভুক্ত করেছিল। সেই মতো ২২ জন খেলোয়াড় ও ৮ জন সাপোর্ট স্টাফ-সহ ৩০ সদস্যের দলের তালিকাও পাঠানো হয়েছিল পাকিস্তানের ভলিবল ফেডারেশনের কাছে।


```