Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া?

চলতি বছরে এই নিয়ে তিন বার, শোভাবাজারে মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

রোববার বিকেলে শোভাবাজার মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। যার জেরে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ লাইনে ব্যাঘাত ঘটে মেট্রো পরিষেবায়।

চলতি বছরে এই নিয়ে তিন বার, শোভাবাজারে মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

কলকাতা মেট্রো

শেষ আপডেট: 22 December 2024 17:52

দ্য ওয়াল ব্যুরো: আবারও মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল। রোববার বিকেলে শোভাবাজার মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। যার জেরে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ লাইনে ব্যাঘাত ঘটে মেট্রো পরিষেবায়। প্রায় ২৫ মিনিট দমদম এবং সেন্ট্রালের মাঝে পরিষেবা বন্ধ ছিল।

মেট্রো রেল সূত্রে খবর, বিকেল ৪টে ১০ নাগাদ ঘটনাটি ঘটে। শোভাবাজার স্টেশনে একটি আত্মহত‍্যার চেষ্টার ঘটনা ঘটে। তড়িঘড়ি স্টেশন চত্ত্বর ফাঁকা করে দেওয়া হয়। থার্ড লাইনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করায় প্রায় ২৫ মিনিট পরিষেবা ব্যাহত ছিল।

চলতি বছরের শোভাবাজার মেট্রো স্টেশন এই নিয়ে তিনবার শিরোনামে। ১৪ অক্টোবর এই স্টেশনেই ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা সামনে এসেছিল। তারপর নভেম্বরের ৮ তারিখ ফের আত্মহত্যার চেষ্টার ঘটনায় দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত আপ ও ডাউন ২ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। 

ট্রেন বিভ্রাটের জন্য শুধু নয়, আত্মহত্যা বা লাইনে ঝাঁপ দেওয়ার কারণে দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা। যার কারণে পরীক্ষামূলকভাবে কালীঘাট মেট্রো স্টেশনে গার্ডরেলও বসানো হয়। কিন্তু এটা কারও কাছে স্পষ্ট নয় যে, সামান্য স্টিলের গার্ডরেল বসিয়ে কীভাবে আত্মহত্যা আটকানো যাবে। বরং অনেকেই মনে করছেন এতে আরও দুর্ঘটনার সংখ্যা বাড়তে পারে। 


```