Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাংবাদিক বিশ্বজিৎ রায় প্রয়াত

বন্ধু ও সাংবাদিক মহলে ‘মধু’ নামে বেশি পরিচিত বিশ্বজিৎ রায় আনন্দবাজার, টেলিগ্রাফ, টাইম অফ ইন্ডিয়ায় চাকরি করেছেন।

সাংবাদিক বিশ্বজিৎ রায় প্রয়াত

বিশ্বজিৎ রায়

শেষ আপডেট: 15 May 2025 11:06

দ্য ওয়াল ব্যুরো: মারা গেলেন সাংবাদিক বিশ্বজিৎ রায় (Journalist Biswajit Roy)। বৃহস্পতিবার ভোরে কলকাতার বাড়িতে তাঁর জীবনাবসান হয় (Passed Away)। বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি বেশ কিছুদিন হার্টের গুরুতর সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা চলছিল। বছর দেড়েক আগে তাঁর স্ত্রী সাংবাদিক দেবযানী প্রয়াত হন। তাঁদের দুই ছেলে।

বন্ধু ও সাংবাদিক মহলে ‘মধু’ নামে বেশি পরিচিত বিশ্বজিৎ রায় আনন্দবাজার, টেলিগ্রাফ, টাইম অফ ইন্ডিয়ায় চাকরি করেছেন। তার আগে পরিবর্তন মাগাজিনে চাকরি করতেন। পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি-সহ একাধিক শহর ও রাজ্যে সাংবাদিকতা করেছেন তিনি। বড় প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি তিনি লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করতেন।

তরুণ বয়সে নকশাল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে সাংবাদিকতার পাশাপাশি মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত হন। যুক্ত ছিলেন শ্রমিকের অধিকার রক্ষার নানা উদ্যোগের সঙ্গেও। রাজনৈতিক মতাদর্শের কারণে চাকরি জীবনে বহুবার বিবাদ-বিতর্কে জড়িয়েছেন তিনি। সাংবাদিকতায় নীতি-আদর্শের জন্য বরাবর লড়াই করেছেন এই সাংবাদিক।


```