Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

SSC: 'জ্বালিয়ে দেব' কেন বলেছিলেন? কসবাকাণ্ডে পুলিশের ভিডিওর পরই ব্যাখ্যা সেই চাকরিহারার

সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার জনের চাকরি এখন নেই। স্বাভাবিকভাবেই তাঁরা সকলেই দিশেহারা। যদিও বিভিন্ন মহলের দাবি, ২৬ হাজারের মধ্যে ১৮ হাজার শিক্ষক বৈধ।

SSC: 'জ্বালিয়ে দেব' কেন বলেছিলেন? কসবাকাণ্ডে পুলিশের ভিডিওর পরই ব্যাখ্যা সেই চাকরিহারার

ফাইল ছবি

শেষ আপডেট: 11 April 2025 16:47

দ্য ওয়াল ব্যুরো: কসবার ডিআই অফিসে (Kasba DI Office) চাকরিহারাদের (Jobless Teachers) অভিযানে লাঠিচার্জের (Lathicharge) ঘটনায় বড় যুক্তি দিয়েছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। বলা হয়েছিল, আগে পুলিশের ওপর আক্রমণ হয়। শুধু তাই নয়, জ্বালিয়ে দেওয়ারও চেষ্টা হয়েছিল ওই অফিস! এই সংক্রান্ত একাধিক ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করে তাঁরা। সেই পোস্টে যে চাকরিহারা শিক্ষককে এমন মন্তব্য করতে শোনা যায় তিনিই এবার পাল্টা যুক্তি দিলেন। 

ডিআই অফিস অভিযানের পর এসএসসি অফিস অভিযানেও সামিল হয়েছিলেন ওই শিক্ষক। শুক্রবার ওই চত্বরে তাঁকে দেখা যায়। সেই সময়ই সংবাদমাধ্যম তাঁকে পুলিশের ওই ভিডিও সংক্রান্ত ইস্যু নিয়ে জিজ্ঞাসা করে। প্রশ্ন করা হয়, কেন তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন। জবাবে ওই চাকরিহারা শিক্ষক জানান, তিনি সরকারি অফিস জ্বালিয়ে দেওয়ার কথা বলেননি। নিজেকে জ্বালানোর কথা বলেছিলেন! 

সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার জনের চাকরি এখন নেই। স্বাভাবিকভাবেই তাঁরা সকলেই দিশেহারা। যদিও বিভিন্ন মহলের দাবি, ২৬ হাজারের মধ্যে ১৮ হাজার শিক্ষক বৈধ। এই চাকরিহারা শিক্ষকও নিজেকে বৈধ বলে দাবি করে বলেন, 'আমি বাড়িতে কারও দিকে তাকাতে পারছি না। কীভাবে সংসার চলবে, বাচ্চা খাবে, জানি না। আমি যোগ্য এবং তার ভিত্তিতেই চাকরি পেয়েছিলাম। তাই এমন অবস্থায় নিজেকে জ্বালানোর কথা বলি। কারণ আমরা এমনই মরে গেছি। নতুন করে আমাদের আর কী মৃত্যু হবে।' 

চাকরিহারা ওই শিক্ষক সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আরও বলেন, 'আইনত আমি চাকরি পেয়েছি। সরকারের দুর্নীতির জন্য সেই চাকরি গেছে আমার এবং বাকি যোগ্য শিক্ষকদের। সিবিআই যে অযোগ্যদের তালিকা দিয়েছে, তাতে আমার নাম নেই। যদি থাকে তাহলে তা প্রমাণ করে দেখাক। এখন চাকরি ফিরিয়ে আনতেই লড়ছি। নিজেদের চাকরি যদি সসম্মানে ফিরে না পাই তাহলে নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনও পথ থাকবে না।' তিনি এও দাবি করেন, পুলিশের ভিডিওতে পুরোটা শোনানো হয়নি। ওই ছোট ক্লিপে সব কথা শোনানোও যায় না।  

গত বুধবারের ঘটনায় সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছিলেন, লাঠিচার্জ অনভিপ্রেত, তবে পুরো ফুটেজ দেখা দরকার। কারণ পুলিশও আক্রান্ত হয়েছে। সেদিন যে ফুটেজ তাঁরা প্রকাশ করেছিলেন তা পুরনো বলে অনেকেই দাবি করে। সেই পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার দুপুরে নতুন কিছু ভিডিও সামনে আনে কলকাতা পুলিশ। ভিডিওগুলি পোস্ট করে লেখা হয়, ''অবিরত আগ্রাসী আচরণের মুখোমুখি হয়ে, কলকাতা পুলিশ আত্মরক্ষার্থে সামান্য বলপ্রয়োগ করতে এবং উচ্ছৃঙ্খল ভিড় ছত্রভঙ্গ করতে বাধ্য হয়।''  যদিও কোনও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। 


```