Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে কেন্দ্রীয় সরকারি চাকরির টোপ, কলকাতায় সিবিআই হানা

প্রতারণার শিকড় খুঁজতে রাজ্যে হানা দিল দিল্লি থেকে আসা সিবিআইয়ের বিশেষ দল। সল্টলেক ও নরেন্দ্রপুরে তল্লাশি চালায় তারা। আটক এক জন।

প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে কেন্দ্রীয় সরকারি চাকরির টোপ, কলকাতায় সিবিআই হানা

কলকাতায় সিবিআই হানা

শেষ আপডেট: 22 November 2024 13:57

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয়ে কেন্দ্রীয় সরকারের দফতরে চাকরির টোপ। গোটা দেশে প্রতারণা চক্র সক্রিয় হতেই প্রতারণার শিকড় খুঁজতে রাজ্যে হানা দিল দিল্লি থেকে আসা সিবিআইয়ের বিশেষ দল। সল্টলেক ও নরেন্দ্রপুরে তল্লাশি চালায় তারা। আটক এক জন।

শুক্রবার সকাল সকাল সল্টলেক ও নরেন্দ্রপুরে তল্লাশি চালায় তারা। অক্টোবরে প্রধানমন্ত্রীর দফতর থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক সেজে রেল, প্রতিরক্ষা-সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতরে চাকরির টোপ দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে দেশজুড়ে এই চাকরি-প্রতারণা চক্র চলছে। এর তদন্তে নেমে শান্তনু ভট্টাচার্য নামে এক ব্যক্তির নাম উঠে আসে তদন্তকারীদের হাতে। 

অন্যদিকে সিবিআই সূত্রে খবর, চায়ের দোকানে আড্ডা মেরে বেকার যুবক-যুবতীদের মেট্রো রেলে চাকরির টোপ দেওয়ার অভিযোগ উঠেছিল বেলঘরিয়ার বাসিন্দা অমিত সমাদ্দার। লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতারও হয়েছিলেন তিনি।

অভিযোগ, কয়েকমাস ধরে সল্টলেকের বিভিন্ন চায়ের দোকানে গিয়ে মেট্রোর অফিসার পরিচয় দিয়ে আড্ডা জমাতেন অমিত। বেকার তরুণ-তরুণীদের মেট্রো রেলে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিতেন।

শুধু তাই নয়, লক্ষাধিক টাকা হাতিয়ে ভুয়ো নিয়োগপত্রও দিতেন অমিত। গতকাল টাকা দেওয়ার টোপ দিয়ে অভিযুক্তকে করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে ডেকে আনেন চাকরিপ্রার্থীরা। সেখান থেকেই অভিযুক্তকে আটক করে জিআরপি। পরে প্রতারণার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। চক্রের জাল কতদূর ছড়িয়ে, খতিয়ে দেখতে তদন্ত চলছে। 


```