Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাঁশদ্রোণীর স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় জেসিবি চালক আটক, চলছে জিজ্ঞাসাবাদ

জেসিবির অভিযুক্ত চালক ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। বৃহস্পতিবার তাকেই আটক করেছে পুলিশ। 

বাঁশদ্রোণীর স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় জেসিবি চালক আটক, চলছে জিজ্ঞাসাবাদ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 October 2024 18:54

দ্য ওয়াল ব্যুরো: মহালয়ার ভোরে বাঁশদ্রোণীতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় নবম শ্রেণির এক ছাত্রের। এলাকার রাস্তা সারাইয়ের জন্য আনা মাটি কাটার যন্ত্রের গাড়ি (জেসিবি) একটি গাছের সঙ্গে পিষে দেয় তাকে। এই ঘটনার পর থেকেই এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। জেসিবির অভিযুক্ত চালক ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। বৃহস্পতিবার তাকেই আটক করেছে পুলিশ। 

বাঁশদ্রোণীর ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পর থেকে তাঁকে এলাকায় দেখা যায়নি বলে অভিযোগ। শুধু তাই নয় বিজেপি দাবি করেছে, তাঁরা ঘটনাস্থলে বিক্ষোভ দেখানোর জন্য দলের নেত্রীদের গ্রেফতার করা হয়েছে কিন্তু মূল ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এরপরই জেসিবির চালককে আটকের খবর সামনে এল। পুলিশ সূত্রের খবর, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ ছিল, সে মদ্যপ অবস্থায় ছিল ঘটনার সময়ে। আদৌ তা সত্যি কিনা সেটা জানার চেষ্টা করছে পুলিশ। 

দীর্ঘদিন রাস্তার বেহাল দশা নিয়ে তো ক্ষোভ রয়েছেই। অন্যদিকে বাঁশদ্রোণীর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছাত্রের মৃত্যুর পর থেকে এলাকায় দেখা মেলেনি স্থানীয় কাউন্সিলর অনিতা কর মজুমদারের। এদিকে বুধবারই বাঁশদ্রোণী থানায় পৌঁছে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। সেই সময়ই পুলিশ ধরপাকড় শুরু করলে এক বিজেপি নেত্রীকে আটক হন। পরে বৃহস্পতিবার সকালে রূপা গঙ্গোপাধ্যায়ও ঘটনাস্থল থেকে গ্রেফতার হন। পরে অবশ্য তিনি জামিন পান।

মহালয়ার সকালে ছাত্রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দলে দলে মানুষ নেমে আসেন রাস্তায়। বিক্ষোভ সামাল দিতে বাঁশদ্রোণী পুলিশ পৌঁছলে, পুলিশকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ। এরপর পাটুলি থানা থেকেও পুলিশ পৌঁছয়। দুটি থানার ওসিকেই ঘিরে ফেলে জনতা। দাবি করেন, ১১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদারকে ঘটনাস্থলে আসতে হবে। তারপরেই অবরোধ তুলবেন তাঁরা। কারণ দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা ভাঙাচোরা। কিন্তু হেলদোল নেই পুরসভার। 


```