Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খাতা না দেখেই নম্বর দিয়েছেন, যাদবপুরের দুই অধ্যাপকের ঘরে তালা ঝোলালেন প্রতিবাদী পড়ুয়ারা

রাজ্যপালকেও চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির আচার্য মনোনীত সদস্য কাজি মাসুম আখতার। তালার চাবি উপাচার্যের হাতেই দিয়ে এসেছেন প্রতিবাদীরা পড়ুয়ারা, এমনটাই সূত্রের খবর।

খাতা না দেখেই নম্বর দিয়েছেন, যাদবপুরের দুই অধ্যাপকের ঘরে তালা ঝোলালেন প্রতিবাদী পড়ুয়ারা

অধ্যাপকের ঘরে তালা ঝোলালেন পড়ুয়ারা

শেষ আপডেট: 26 November 2024 08:39

দ্য ওয়াল ব্যুরো: ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার সাংবাদিকতা বিভাগের দুই অভিযুক্ত অধ্যাপকের কেবিনে তালা ঝোলালেন প্রতিবাদী ছাত্ররা। অধ্যাপকদের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের একাংশের অভিযোগ, তাঁরা খাতা না দেখেই নম্বর দিয়েছেন।

ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে ইমেল করেছেন পড়ুয়ারা। তাঁদের দাবি, যতক্ষণ না অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ তালা ঝুলবে। জরুরি ভিত্তিতে এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকের ডাক দিয়েছেন তাঁরা।

রাজ্যপালকেও চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির আচার্য মনোনীত সদস্য কাজি মাসুম আখতার। তালার চাবি উপাচার্যের হাতেই দিয়ে এসেছেন প্রতিবাদীরা পড়ুয়ারা, এমনটাই সূত্রের খবর।

অভিযুক্ত প্রফেসরদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে উপাচার্যের ঘরের সামনে সোমবার ধর্না দেন প্রতিবাদীরা। অধ্যাপকদের একাংশ বলছেন, ভিসির ঘরের বাইরে বসে গালিগালাজ করেন কিছু পড়ুয়া। 

বিভাগীয় প্রধান পার্থসারথি চক্রবর্তীর কথায়, পড়ুয়াদের দাবি সব খাতা রিচেক করতে হবে। বিভাগীয় বোর্ড অফ স্টাডিজের মিটিংয়ে সমস্ত পুরেনো খাতা পেশ করবে‍ন বলেও জানান তিনি।

যাদবপুরের সাংবাদিকতা বিভাগে দুই অধ্যাপক পরীক্ষার খাতা না দেখেই যেমন খুশি নম্বর বসিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছিল। ঘটনায় একজন শিক্ষককে শোকজও করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওই দুই অধ্যাপক।


```