Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রদের আলাদা হোস্টেল! ব়্যাগিং-অভিযোগের পর বড় পদক্ষেপ কর্তৃপক্ষের

আজ, বৃহস্পতিবারই প্রথম বর্ষের নবাগতেরা যাদবপুরে আসছেন। সেদিনই এই নতুন হোস্টেলের খবরে স্বস্তি মিলেছে বলে মনে করছেন অনেকে। সাম্প্রতিক ব়্যাগিং-অভিযোগের পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি পরিচ্ছন্ন করতে এই নতুন হোস্টেল খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রদের আলাদা হোস্টেল! ব়্যাগিং-অভিযোগের পর বড় পদক্ষেপ কর্তৃপক্ষের

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি।

শেষ আপডেট: 1 August 2024 09:39

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেল থেকে আলাদা করা হল প্রথম বর্ষের ছাত্রাবাস। কর্তৃপক্ষের দাবি, যাদবপুরের বহু দিনের চাহিদা মতোই প্রথম বর্ষের ছাত্রদের জন্য স্বতন্ত্র ছাত্রাবাস তৈরি করা হল।

প্রসঙ্গত, আজ, বৃহস্পতিবারই প্রথম বর্ষের নবাগতেরা যাদবপুরে আসছেন। সেদিনই এই নতুন হোস্টেলের খবরে স্বস্তি মিলেছে বলে মনে করছেন অনেকে। সাম্প্রতিক ব়্যাগিং-অভিযোগের পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি পরিচ্ছন্ন করতে এই নতুন হোস্টেল খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

এই নিয়ে অবশ্য আগেই সুপারিশ করেছিল ইউজিসি। বহু বছর ধরেই যাদবপুরকে প্রথম বর্ষের ছাত্রদের আলাদা ছাত্রাবাসে রাখার কথা বলেছিল তারা। কিন্তু তা হয়ে ওঠেনি। তবে এক বছর আগে, যাদবপুরের মেন হস্টেলে তিনতলা থেকে পড়ে প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্রর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব়্যাগিংয়ের কাঠগড়ায় ওঠে যাদবপুর। অভিযোগের আঙুল ওঠে কর্তৃপক্ষের দিকেও। তার পর থেকেই আলাদা হোস্টেল গড়ার কাজ শুরু হয়।

জানা গেছে, ২০২৪-এ স্নাতক স্তরে ভর্তি হওয়া নবাগতরা এখন থেকে ক্যাম্পাসের ভিতরেই থাকবেন আলাদা হোস্টেলে। ওল্ড পিজি এবং নিউ ব্লক হোস্টেলে জায়গা করা হয়েছে প্রথম বর্ষের ছাত্রদের। দুই ব্লক মিলিয়ে মোট ১৬০ জন ছাত্রের থাকার ব্যবস্থা হয়েছে আপাতত। এই আলাদা হোস্টেলে আলাদা নিরাপত্তাও থাকবে বলে জানানো হয়েছে। হোস্টেলের সুপার নিজে ওই ছাত্রাবাসেই থাকবেন। 

কেবল প্রথম বছর নয়, প্রথম দু'বছরই ছাত্ররা এই হোস্টেলে থাকবেন বলে জানা গেছে। এর পরে তৃতীয় বর্ষকে মেন হস্টেলের এ ওয়ান ব্লকে এবং চতুর্থ বর্ষকে এ টু ব্লকে রাখা হবে। 

যাদবপুর সূত্রের খবর, বিজ্ঞান বিভাগের নবাগতেরা বিশ্ববিদ্যালয়ে আসা শুরু করছেন আজ, বৃহস্পতিবার। আর্টসের ছেলেমেয়েরা আসতে শুরু করবেন ৫ অগস্ট থেকে। তার পরে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের আসার কথা।   


```