Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কলকাতার ইসকন মন্দির থেকে চুরি হওয়া গোপাল মূর্তি উদ্ধার, খোঁজ মিলল মহিলা ভক্তের বাড়িতে

বিভিন্ন সূত্র মিলিয়ে অবশেষে বৌবাজারের এক মহিলা ইসকন ভক্তকে শনাক্ত করা হয়। 

কলকাতার ইসকন মন্দির থেকে চুরি হওয়া গোপাল মূর্তি উদ্ধার, খোঁজ মিলল মহিলা ভক্তের বাড়িতে

কলকাতার ইসকন মন্দির

পৃথা ঘোষ

শেষ আপডেট: 8 December 2025 23:13

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে উদ্ধার কলকাতার ইসকন মন্দির চত্বর থেকে চুরি হওয়া পিতলের দুটি গোপাল মূর্তি (ISKCON Gopal idol theft Kolkata)। সঙ্গে মিলেছে চুরি যাওয়া দুটি সোনার হার এবং একটি মূর্তিতে থাকা রুপোর কোমরবন্ধনীও। তদন্তে নেমে কলকাতারই এক মহিলা ভক্তকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে পুলিশ। তাঁর বাড়িতেই হানা দিয়ে উদ্ধার হয় সবকটি চুরি যাওয়া সামগ্রী (Kolkata police idol recovery)।

পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাত আটটা নাগাদ ইসকন মন্দির (ISKCON) চত্বর থেকেই উধাও হয়ে যায় গোপালের দুই পিতলের মূর্তি (Gopal Idols)। প্রতিটি মূর্তির গলায় ছিল প্রায় তিন গ্রাম ওজনের সোনার হার। ঘটনার পরপরই মন্দির কর্তৃপক্ষ শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগকারী প্রথমে অভিযুক্তকে চিনতে না পারলেও, থানায় জানানো মাত্রই তদন্ত শুরু করে পুলিশ।

আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। মেট্রো ভবনে গিয়ে মেট্রো স্টেশনের ক্যামেরার ছবিও পরীক্ষা করেন তদন্তকারীরা।

বিভিন্ন সূত্র মিলিয়ে অবশেষে বৌবাজারের এক মহিলা ইসকন ভক্তকে শনাক্ত করা হয়। পরে বৌবাজার থানার এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশ। অবশেষে তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয় গোপালের দুই মূর্তি ও সমস্ত গয়না।


```