Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কলকাতায় কি হাই অ্যালার্ট জারি! কী বললেন কলকাতার পুলিশ কমিশনার

ভারতের 'অপারেশন সিঁদুরে'র জবাবে প্রত্যাঘাত হেনেছে পাকিস্তান। পাল্টা জবাব দিচ্ছে ভারতও।

কলকাতায় কি হাই অ্যালার্ট জারি! কী বললেন কলকাতার পুলিশ কমিশনার

মনোজ ভার্মা। পুলিশ কমিশনার।

শেষ আপডেট: 9 May 2025 16:11

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পাহেলগামে জঙ্গিদের হাতে ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু ঘিরে শেষ পর্যন্ত ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। ক্রমেই উত্তেজনার পারদ চড়ছে সীমান্তে (India Pakistan Tension)। ভারতের 'অপারেশন সিঁদুরে'র জবাবে পাল্টা আঘাত এনেছে পাকিস্তান। জবাব দিচ্ছে ভারতও।

এই যুদ্ধের আবহে কলকাতায় হাই অ্যালার্ট (High alert , Kolkata) জারি নিয়ে এবার বিবৃতি দিলেন কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) মনোজ ভার্মা।

এদিন কলকাতা পুলিশের তরফে আয়োজিত রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে হাজির ছিলেন সিপি। সেখানে হাই অ্যালার্ট জারি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কলকাতার পুলিশ কমিশনার বলেন, "সেনসিটিভ ইস্যু। আমাদের প্রতিদিনই মিটিং চলছে। এ নিয়ে নির্দিষ্ট অথরিটি আপনাদের সঠিক সময় জানাবে।"

ইতিমধ্যে গত ৭ মে সারা দেশের সঙ্গে মকড্রিল হয়েছে কলকাতাতেও। সিপি বলেন, "অযথা কেউ কোনও গুজবে কান দেবেন না। মনে রাখবেন, কলকাতা পুলিশ নিরাপত্তার প্রশ্নে সব সময় প্রস্তুত।"

কলকাতা বিমান বন্দরের হাই অ্য়ালার্ট জারি প্রসঙ্গেও স্পষ্ট করে কিছু বলেননি সিপি। তবে বিমান বন্দর সূত্রের খবর, যুদ্ধের আবহে ইতিমধ্যে একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে কলকাতা বিমানবন্দরে। ইতিমধ্যে বাতিল করা হয়েছে সিআইএসএফ জওয়ানদের ছুটি।


```