Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

এনআরএসে তোলপাড়,মাঝরাতে ডাক্তারদের মারধর, শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার ৩

এনআরএসে মধ্যরাতে হুলস্থুল কাণ্ড। জুনিয়র ডাক্তারদের মারধরের অভিযোগ। ঘটনাকে ঘিরে রাত থেকেই উত্তপ্ত পরিস্থিতি।

এনআরএসে তোলপাড়,মাঝরাতে ডাক্তারদের মারধর, শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার ৩

শেষ আপডেট: 22 November 2023 13:33

দ্য ওয়াল ব্যুরো: এনআরএসে মধ্যরাতে হুলস্থুল কাণ্ড। জুনিয়র ডাক্তারদের মারধরের অভিযোগ। ঘটনাকে ঘিরে রাত থেকেই উত্তপ্ত পরিস্থিতি। হাসপাতাল চত্বরে রয়েছে পুলিশ। তিনজনকে গ্রেফতারও করা হয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে এনআরএস হাসপাতালের নতুন নির্মীয়মাণ বিল্ডিংয়ে এই ঘটনা ঘটেছে। জানা গেছে, হাসপাতালের কয়েকজন ইন্টার্ন ডাক্তার ওই বিল্ডিংয়ে ঘোরাঘুরি করছিলেন। সেখানে তখন কয়েকজন শ্রমিক ছিলেন। তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ডাক্তাররা।

জুনিয়র ডাক্তারদের অভিযোগ, ওই শ্রমিকরা তাঁদের গায়ে হাত তোলেন। কথা কাটাকাটি হাতাহাতিতে বদলে যায়। ডাক্তারদের বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ডাক্তারদের গালিগালাজ করার পাশাপাশি মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টাও নাকি হয়েছে। রাতেই এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।

ওই জুনিয়র ডাক্তারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, ধৃত তিনজনই এনআরএস হাসপাতালের নতুন নির্মীয়মাণ বিল্ডিংয়ের শ্রমিক। ধৃতদের বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু হয়েছে। আজ ওই তিন অভিযুক্তকে আদালতে পেশ করা হবে।


```