Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিমানবন্দরের কাছে সরকারি বাসে আগুন! চলন্ত অবস্থাতেই শর্ট সার্কিট, অনুমান দমকলের

বিমানবন্দরের ১ নম্বর গেটের কাছে বাসটিতে হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিমানবন্দরের কাছে সরকারি বাসে আগুন! চলন্ত অবস্থাতেই শর্ট সার্কিট, অনুমান দমকলের

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 7 November 2025 12:59

দ্য ওয়াল ব্যুরো: শহরে সরকারি বাসে চলন্ত বাসে আগুন। বিমানবন্দরের ১ নম্বর গেটের কাছে বাসটিতে হঠাৎই আগুন লাগে। শুক্রবারের সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বিমানবন্দর সংলগ্ন এলাকায়।

দাউদাউ করে আগুন জ্বলে ওঠায় মুহূর্তের মধ্যে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। অনুমান, শর্ট শার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে।

সকাল ১১টা ৫৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে কলকাতামুখী লেনে, এয়ারপোর্ট হোটেল ক্রসিংয়ের কাছে।

স্থানীয়রা দ্রুত পুলিশ ও দমকলে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলে তৈরি হয় ব্যাপক যানজট।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় একটি যাত্রীবোঝাই বাস কলকাতার দিকে যাচ্ছিল। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

আগুন ধরা মাত্রই আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু হয় বাসের ভিতরে। সবাই হুড়মুড়িয়ে নেমে আসেন রাস্তার ধারে। তবে, কেউ আহত হননি। প্রত্যেক যাত্রীই সুস্থ আছেন বলে জানা গিয়েছে। আগুন লাগার কারণ নিশ্চিত করতে শুরু হয়েছে ফরেনসিক পরীক্ষা।

আবার, আজ সাতসকালেই ব্যস্ত সময়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য রাজারহাটে। শুক্রবার সকালে অফিসগামী ও স্কুলগামী যাত্রীতে ভর্তি একটি বেসরকারি বাস আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সোজা খালে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে রাজারহাটের লাউদোহা মোড় সংলগ্ন এলাকায়। ঘটনায় একাধিক বাসযাত্রী জখম হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটা নাগাদ যাত্রীবোঝাই ওই বাসটি বেহালা থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল। তখনই হঠাৎ বাসটি ভারসাম্য হারিয়ে রাস্তায় বাঁধা রেলিং ভেঙে পাশের খালে পড়ে যায়। মুহূর্তের মধ্যে চিৎকার-চেঁচামেচিতে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও স্থানীয় থানা পুলিশ। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে হাত লাগান। তাঁদের তৎপরতায় একে একে আহত যাত্রীদের খাল থেকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। আহতদের রাজারহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাস্তা ভেজা থাকার পাশাপাশি অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার মূল কারণ। তবে চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর থেকেই চালক ও খালাসি পলাতক বলেই জানা গিয়েছে।

এ ঘটনায় রাজারহাট এলাকায় যান চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটে। সকাল অফিস টাইমে ট্র্যাফিক জ্যামও তৈরি হয়। খাল থেকে বাসটি তুলতে ক্রেন ডাকা হয়।


```