Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

আইআইটি খড়গপুরে রহস্যমৃত্যু পড়ুয়ার, হস্টেলের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

মহম্মদ আসিফ (২২) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন

আইআইটি খড়গপুরে রহস্যমৃত্যু পড়ুয়ার, হস্টেলের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 4 May 2025 18:04

দ্য ওয়াল ব্যুরো: ফের খবরের শিরোনামে আইআইটি খড়গপুর। ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হল রবিবার (IIT Kharagpur Student Mysterious Death)। কী কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন ওই পড়ুয়া। 

জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ আসিফ (২২)। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আসিফ বিহারের বাসিন্দা ছিলেন। খড়্গপুর আইআইটির মদন মোহন মালবীয় হলের এসডিএস ব্লকের একটি ঘরে থাকতেন তিনি (IIT Kharagpur Student Mysterious Death)। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত থেকেই তাঁর ঘরের দরজা বন্ধ ছিল। ডাকাডাকি করলেও সাড়া পাওয়া যায়নি। একাধিকবার ফোন করলেও উত্তর মেলেনি। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে অন্যান্য পড়ুয়ারাই হস্টেল কর্তৃপক্ষকে জানানো হয়। খবর দেওয়া হয় স্থানীয় থানাতেও। 

রবিবার ভোররাতে আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দরজা ভেঙে ভিতরে ঢুকে আসিফকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন আসিফ। মানসিক চাপ নাকি অন্য কোনও কারণ, গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। আসিফের বিহারের বাড়িতে খবর পাঠানো হয়েছে। ছেলের মৃত্যুর খবরে শোকাহত পরিবার। তাঁরা খড়গপুরের উদ্দেশে রওনা দিয়েছেন। 

গত মাসেই খড়গপুরের হস্টেল থেকে অনিকেত ওয়ালকর (২২) নামের এক পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছিল (IIT Kharagpur Student Mysterious Death)। তিনি ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, আত্মহত্যা করেছিল ওই পড়ুয়া। গত জানুয়ারি মাসে খড়গপুর আইআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখার তৃতীয় বর্ষের পড়ুয়া শাওন মালিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। বাবা-মা দেখা করতে এসেই প্রথম তাঁদের ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মৃতের বাবা নবান্নে কর্মরত। এই ঘটনায় পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

একই মাসে (জানুয়ারি) আইআইটি-র কোয়ার্টারের ঘর থেকে এক শিক্ষাকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। বিষ্ণুপুরের বাসিন্দা সাকির আলি মোল্লা রসায়ন বিভাগের জুনিয়ার টেকনিশিয়ান ছিলেন ওই ব্যক্তি।


```