Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সৃঞ্জয়ের কীভাবে মৃত্যু, সামনে এল ময়নাতদন্তের রিপোর্ট

মঙ্গলবার সকালে অস্বাভাবিক মৃত্যু হয়েছে রিঙ্কু মজুমদারের (Rinku Majumder) ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতম দাশগুপ্তর। কীভাবে মৃত্যু তা নিয়ে কৌতূহল ছিল সব মহলে। অবশেষে সামনে এল ময়নাতদন্তের রিপোর্ট।

সৃঞ্জয়ের কীভাবে মৃত্যু, সামনে এল ময়নাতদন্তের রিপোর্ট

সৃঞ্জয় দাশগুপ্ত

শেষ আপডেট: 13 May 2025 21:52

দ্য ওয়াল ব্য়ুরো: মঙ্গলবার সকালে অস্বাভাবিক মৃত্যু হয়েছে রিঙ্কু মজুমদারের (Rinku Majumder) ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতম দাশগুপ্তর। কীভাবে মৃত্যু তা নিয়ে কৌতূহল ছিল সব মহলে। অবশেষে সামনে এল ময়নাতদন্তের রিপোর্ট।

আরজি কর সূত্রের খবর, অগ্ন্যাশয়ের (প্যানক্রিয়াটাইটিসে ) ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণেই সৃঞ্জয় ওরফে প্রীতমের মৃত্যু হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। 

ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সকালে মৃত্যু হয়েছে প্রীতমের। তবে নির্দিষ্ট কী কারণে রক্তক্ষরণ এ সম্পর্কে আরও নিশ্চিত হতে সৃঞ্জয় ওরফে প্রীতমের বিভিন্ন অর্গ্যানের স্যাম্পেল হিস্টো প্যাথলজিতে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। এক চিকিৎসকের কথায়, "সেখান থেকেই বোঝা যাবে নির্দিষ্ট কী কারনে এই পরিস্থিতি।"

মঙ্গলবার সকালে সাঁপুরজির বহুতলের ঘরে রহস্যমৃত্যু হয়েছে রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতম দাশগুপ্তর। সৃঞ্জয় একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন। 

স্থানীয় সূত্রের খবর, সোমবার রাতে তাঁর বাড়িতে বন্ধুদের নিয়ে পার্টি করে। সকাল হয়ে গেলেও তার ঘুম ভাঙেনি। তখনই সন্দেহ হয় প্রীতমের সঙ্গে থাকা দুই কলিগের। খবর দেওয়া হয় রিঙ্কুদেবীকে।

এরপরই তিনি সাঁপুরজি আবাসন থেকে তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরে আরজি কর হাসপাতালে হয় ময়নাতদন্ত। 


```