Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ক্যাফের আড়ালে হুক্কা-বার, প্রতিবাদ করতেই বৃদ্ধকে পেটালেন কর্মীরা, মন্ত্রীর নামে দেওয়া হল হুমকি

ক্যাফে কর্মীরা এরপর বাড়ির মালিককে গালিগালাজ করেন, রাজনৈতিক নেতাদের নাম নিয়ে হুমকি দেন বলে অভিযোগ।

ক্যাফের আড়ালে হুক্কা-বার, প্রতিবাদ করতেই বৃদ্ধকে পেটালেন কর্মীরা, মন্ত্রীর নামে দেওয়া হল হুমকি

আক্রান্ত বৃদ্ধ

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 27 October 2025 12:20

দ্য ওয়াল ব্যুরো: ক্যাফের আড়ালে চলছে হুক্কাবার। সঙ্গে আরও অনেক অসামাজিক কাজের অভিযোগ তুলে প্রতিবাদ করতেই বেধড়ক মারধর করা হল এক বৃদ্ধকে। ঘটনাটি প্রিন্স আনোয়ার শাহ রোডের। ক্যাফে কর্মীরা বাড়ির মালিককে গালিগালাজ করে এবং হুমকিও দেয় বলে অভিযোগ।

আনোয়ার শাহ রোডের ১৮৮/১৪A চারতলা বাড়ির নীচে বারান্দা ভাড়া দেন মালিক আতিকুর রহমান। তাঁর স্ত্রীর নামে ওই জায়গায় ক্যাফে করার জন্য কথিত তিন বছর মেয়াদের চুক্তি হয়। সীমরন জুলিয়ান ও আহমেদ নামে দু’জন এরপর ক্যাফে চালু করেন।

বাড়ি মালিকের অভিযোগ, ক্যাফের ভেতরে হুক্কা পার্লার চলছে; সঙ্গে “অবৈধ” নানা কাজ। বহুবার তাঁরা এনিয়ে সতর্ক করেছেন, নিষেধ করেছেন কিন্তু কোনও পরিবর্তন হয়নি। এই হুক্কা বার করার অনুমতি চুক্তির সময় বাড়ির মালিকের থেকে নেওয়া হয়নি বলেও জানা যায়।

ঘটনার সূত্রপাত একটি ছোট গেট নিয়ে। ওই গেট দিয়ে বাড়ির বাকি লোকজন যাতায়াত করেন। সেখানে মালিকের সিকিওরিটি গার্ড থাকেন। এই বৃদ্ধ গার্ডের সঙ্গে না কি ক্যাফের কর্মীদের রোজ ঝামেলা লাগে। রবিবার দুপুরেও সেই ঝামেলাই বড় আকার নেয়। ক্রোধে কর্মীদের কয়েকজন ওই বৃদ্ধকে রাস্তায় ফেলে পেটাতে শুরু করেন বলে অভিযোগ। তাঁর পকেট থেকে কয়েক হাজার টাকা, গলায় থাকা সোনার গয়না সবই ছিনিয়ে নেওয়া হয়।

ক্যাফে কর্মীরা এরপর বাড়ির মালিককে গালিগালাজ করেন, রাজনৈতিক নেতাদের নাম নিয়ে হুমকি দেন বলে অভিযোগ। নিজেদের 'মন্ত্রীর আত্মীয়-স্বজন' বলে পরিচয় দেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট থানার পুলিশের নামেও নানা কথা বলেন।

যদিও এই অভিযোগ অস্বীকার করেন ক্যাফের মালিক ও কর্মীরা। তাঁদের পাল্টা দাবি, বাড়িটির মালিক প্রথম থেকেই ক্যাফে চালাতে বাধা দিচ্ছিল, কয়েক দিন আগেই হুক্কাবার বন্ধ করে দিয়েছেন। ক্যাফেতে কোনও অবৈধ কাজ হয়নি। ভাড়ার টাকা দেওয়া সত্ত্বেও মালিক প্রতিনিয়ত নানা সমস্যা তৈরি করছেন।

রবিবারের ঝামেলায় এক মহিলা কর্মী ওই মালিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন। তাঁর দাবি, 'আমার চুল টেনে ধরা হয়েছে, বুকে লাথি মারা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছি।'

দুপক্ষের অভিযোগই খতিয়ে দেখছে পুলিশ। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।


```