Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

জঙ্গিদমন অভিযানে সাফল্যের স্বীকৃতি, কলকাতা পুলিশের ১০ অফিসারকে পুরস্কার কেন্দ্রের

১০ জন অফিসারকে পুরস্কার দিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কলকাতা পুলিশের এসটিএফ-এর ১০ জন অফিসার পাচ্ছেন এই স্বীকৃতি।

জঙ্গিদমন অভিযানে সাফল্যের স্বীকৃতি, কলকাতা পুলিশের ১০ অফিসারকে পুরস্কার কেন্দ্রের

শেষ আপডেট: 3 November 2023 16:01

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গিদমন অভিযানে সাফল্যের স্বীকৃতি পেতে চলেছে কলকাতা পুলিশ। ১০ জন অফিসারকে পুরস্কার দিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সাম্প্রতিককালে তল্লাশি তালিয়ে যেভাবে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেফতার করা হয়েছে, সেই প্রেক্ষিতেই মিলতে চলেছে এই স্বীকৃতি। 


স্বরাষ্ট্রমন্ত্রকের ‘স্পেশাল অপারেশন অ্যাওয়ার্ড ২০২৩’ পাচ্ছে কলকাতা পুলিশের এসটিএফ-এর ১০ জন অফিসার।। পুরস্কার প্রাপকের তালিকায় যাঁরা রয়েছেন, সেই আধিকারিক হলেন যুগ্ম কমিশনার ভি সলেমন নিসাকুমার, ডি সি হরেকৃষ্ণ পাই, ইন্সপেক্টর সৌমিত্র বসু, শ্রীপ্রসন্ন দিকপতি, সার্জেন্ট অম্বুজ সিংহ, সাব ইন্সপেক্টর সুকান্ত দাস, দেবাশিস রাউথ, কনস্টেবল আব্দুল মাজিজ শেখ, হেমন্ত মাইতি ও সৌম্যজিত দাস। 

প্রসঙ্গত, সাম্প্রতিককালে আনসারুল্লা বাংলা টিম ও আল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট-এই ধরনের জঙ্গি সংগঠন রাজ্যে জাল বিস্তার করছে বলে খবর আসে। সেইমতো লাগাতার অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ২০২২ সালে পরপর তিনবার অভিযান চালিয়ে একাধিক জঙ্গিকে গ্রেফতার করেছে এসটিএফ। আর এই সাফল্যের জন্যই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কলকাতা পুলিশকে বিশেষ সম্মান দেওয়া হচ্ছে। কলকাতা পুলিশ ছাড়াও এবার সিআরপিএফ, এনআইএ, এনসিবি ও অন্যান্যা রাজ্যের পুলিশের সদস্যদেরও এই বিশেষ পুরস্কারের জন্য চিহ্নিত করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকেই দুই সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করেছিল এসটিএফ। খিদিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল হাওড়ার বাসিন্দা দুই যুবককে। এরপর তাঁদের দুজনের সূত্র ধরেই মধ্যপ্রদেশে জঙ্গি সন্দেহে আরও এক ব্য়ক্তিকে গ্রেফতার করা হয়েছিল। গত বছরের অগস্ট মাসে এই এসটিএফ-ই উত্তর ২৪ পরগনা থেকে দুই জঙ্গি সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। 


```