Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

রেড রোডে হনুমান জয়ন্তী উদযাপনে না, সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ

জানানো হয়েছে, কোন জায়গায় হিন্দু সেবা দল অনুষ্ঠান করতে চান, তা রাজ্য সরকারকে জানাতে হবে। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

রেড রোডে হনুমান জয়ন্তী উদযাপনে না, সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ

ফাইল চিত্র

শেষ আপডেট: 11 April 2025 16:08

দ্য ওয়াল ব্যুরো: রেড রোডে হনুমান জয়ন্তী পালন, হনুমান চালিসা পাঠের অনুমতি দিল না হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও। এর আগে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও কলকাতা পুলিশও খারিজ করেছিল সংগঠনটির আবেদন। অতএব রাজ্যের নির্দিষ্ট করা আরআর এভিনিউ অথবা শহিদ মিনার ময়দানেই করতে হবে হনুমান জয়ন্তীর যাবতীয় অনুষ্ঠান।

জানানো হয়েছে, কোন জায়গায় হিন্দু সেবা দল অনুষ্ঠান করতে চান, তা রাজ্য সরকারকে জানাতে হবে। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি শব্দ দূষণ যাতে না হয় ও কোনও অপ্রিতিকর ঘটনা না ঘটে তাও নিশ্চিত করবেন আয়োজকরা।

রেড রোডে হনুমান জয়ন্তী করতে চেয়ে প্রথমে কলকাতা পুলিশের কাছে আবেদন করেছিল হিন্দু সেবা দল। অনুমতি না মেলায় তারা হাইকোর্টের দ্বারস্থ হন। আজ অর্থাৎ শুক্রবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মামলাটি ওঠে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুষ্ঠানের অনুমতি খারিজ করেন। তারপর তড়িঘড়ি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান তাঁরা। 

জানানো হয়, ১২ এপ্রিল ভোর ৫টা থেকে বেলা ১১ টা পর্যন্ত হনুমান চালিসা পাঠ করতে চান। ৩০০০ লোক থাকবে বলে জানানো হয়। ৩২/১৮ ফিট, হাজারটা চেয়ার, দু'টি লাউড স্পিকার, মাইক ও চোঙ থাকবে বলে জানানো হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সব শুনে নির্দেশ দেন, রেড রোডে বা কোনও পাবলিক প্লেসে যে কোনও ধর্মীয় অনুষ্ঠান করতে হলে সেটিতে রাজ্য সরকারের অনুমতি লাগে। রাজ্য অনুমতি না দিলে আর তা আদালতে বিচারাধীন হলে আদালতও অনুমতি দিতে পারে না। 


```