Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কলকাতা বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের বুক স্টল সংক্রান্ত মামলার আবেদন খারিজ হাইকোর্টের

গিল্ডের তরফে বলা হয়, 'বিশ্ব হিন্দু পরিষদের বই যথেষ্ট সেন্সেটিভ এবং বিতর্কিত। গিল্ড কর্তৃপক্ষ কোনও বিতর্ক চায় না'। 

কলকাতা বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের বুক স্টল সংক্রান্ত মামলার আবেদন খারিজ হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 24 January 2025 14:39

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের বুক স্টল সংক্রান্ত মামলার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। 

আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের বইমেলা। আর বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দিতে রাজি হয়নি পাবলিশার্স অ্য়ান্ড গিল্ড। যা নিয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। গিল্ডের তরফে বলা হয়, 'বিশ্ব হিন্দু পরিষদের বই যথেষ্ট সেন্সেটিভ এবং বিতর্কিত। গিল্ড কর্তৃপক্ষ কোনও বিতর্ক চায় না'। 

বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে মামলাটি। ওই মামলাতেই গিল্ডের কাছে হাইকোর্ট প্রশ্ন রেখেছিল, 'আপনারা কি জানেন না বিশ্ব হিন্দু পরিষদের নিজস্ব পাবলিকেশন আছে?' বিচারপতি জানতে চান, 'এত বছর ধরে অনুমতি দিয়ে আসছেন, তখন মনে হয়নি তাদের লেখা বই স্পর্শকাতর? তাহলে কেন অনুমতি দিলেন?'

বিশ্ব হিন্দু পরিষদের আইনজীবীর বক্তব্য, গিল্ডের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বিভিন্ন শর্ত জানানো হয়। সেই শর্ত মেনে ৬০০ স্কোয়ার ফুট জায়গার কথা বলে সংগঠনের তরফে আবেদন জানানো হয়।

এরপর ১০ জানুয়ারি ইমেল করে জানতে চাওয়া হয়। কিন্তু, গিল্ডের তরফে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। সেই কারণে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। সেই মামলাই খারিজ করে দিলেন বিচারপতি সিনহা।


```