Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের কমিটি কেন, এটা মানা হবে না! টলি পাড়ার সমস্যা নিয়ে ফের বিরক্তি প্রকাশ হাইকোর্টের

রিপোর্ট আদালতে জমা পড়লেও তাতে জানানো হয়, সমস্যার সমাধানে নতুন করে একটি কমিটি গঠনের পরিকল্পনা করছে সরকার। এই প্রস্তাবেই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সিনহা।

ফের কমিটি কেন, এটা মানা হবে না! টলি পাড়ার সমস্যা নিয়ে ফের বিরক্তি প্রকাশ হাইকোর্টের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 11 August 2025 21:56

দ্য ওয়াল ব্যুরো: টলিউডের (Tollywood) চলমান অচলাবস্থা কিছুতেই কাটছে না। ফলে সোমবার ফের বিরক্তি প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। এর আগে আদালত তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিবকে একটি রিপোর্ট জমা দিতে বলেছিল। কিন্তু সেই রিপোর্টেও অসন্তোষ কাটেনি।

তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছিল - মামলাকারী পরিচালক ও ফেডারেশনের প্রতিনিধিদের মুখোমুখি বসিয়ে সমাধানসূত্র বের করে, বৈঠকের নির্যাস উল্লেখ করে একটি রিপোর্ট জমা দেওয়ার জন্য। সোমবার সেই রিপোর্ট আদালতে জমা পড়লেও তাতে জানানো হয়, সমস্যার সমাধানে নতুন করে একটি কমিটি গঠনের পরিকল্পনা করছে সরকার। এই প্রস্তাবেই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সিনহা।

বিষয়টি নিয়ে তিনি বলেন, “আদালত স্পষ্টভাবে সমাধানসূত্র দিতে বলেছিল। কমিটি গঠনের নির্দেশ ছিল না। প্রধান সচিব দায় এড়াতে পারেন না।”

এদিকে মামলাকারী পরিচালকদের আইনজীবীর দাবি, বৈঠকে ফেডারেশনের পক্ষ থেকে ভীতি প্রদর্শনের চেষ্টা হয়েছে। পাশাপাশি, সরকারের জমা দেওয়া রিপোর্ট তাঁদের হাতে পৌঁছায়নি। তাঁদের বক্তব্য, যদি কোনও কমিটি গঠিত হয়, তবে সরকারি কোনও আধিকারিককে তার চেয়ারম্যান না করলে সমাধান আসবে না।

আপাতত বিচারপতি সিনহা বৈঠকের নির্যাস মামলাকারীদের হাতে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই রিপোর্টের ভিত্তিতে আগামী ১৩ আগস্ট মামলাকারীরা নিজেদের বক্তব্য পেশ করবেন। ওই দিনই হবে মামলার পরবর্তী শুনানি।


```