Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মার্চের শুরুতেই তাপপ্রবাহের সতর্কতা, চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? জানিয়ে দিল আলিপুর

হাওয়া অফিস পরিষ্কার জানিয়েছে, কলকাতায় বাড়বে তাপমাত্রা।

মার্চের শুরুতেই তাপপ্রবাহের সতর্কতা, চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? জানিয়ে দিল আলিপুর

ফাইল ছবি

শেষ আপডেট: 2 March 2025 08:11

দ্য ওয়াল ব্যুরো: সময় যত গড়াচ্ছে রাজ্যে বেড়েই চলেছে গরমের দাপট (Heat Forecast)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, মার্চের (March) মাঝামাঝি সময়েই কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। শুধু কলকাতা নয়, রাজ্যের অধিকাংশ জেলাতেও পারদ ঊর্ধ্বমুখী থাকবে বলে আশঙ্কা।

রবিবার হাওয়া অফিস জানিয়েছে, রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সে কারণেই দেশের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম কমার কোনও সম্ভাবনা নেই। মার্চ থেকে মে মাস পর্যন্ত মোটের উপর রাজ্যের তাপমাত্রা বাড়তে থাকবে।  

আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে একাধিক জেলায় থাকবে হালকা কুয়াশা। আগামী ৭ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এর ফলে তাপমাত্রা আপাতত বাড়বে। চলতি সপ্তাহে দক্ষিণে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। 

অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার দৌলতে উত্তরবঙ্গে চলছে বৃষ্টি ও তুষারপাত। রবিবার শুধুমাত্র দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে। রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

হাওয়া অফিস পরিষ্কার জানিয়েছে, কলকাতায় বাড়বে তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। তবে, বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের শুরুতেই কলকাতার তাপমাত্রা ৩৪ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৬ শতাংশ ও সর্বনিম্ন ৪৩ শতাংশ।


```