বাঘাযতীনের ঘটনায় হরিয়ানার এক সংস্থার নাম জড়িয়েছিল। তবে বুধবার মেয়রের সঙ্গে যে সংস্থার বৈঠক হয় তার সঙ্গে বাঘাযতীনের ওই সংস্থার কোনও সম্পর্ক ছিল না। এটি আলাদা সংস্থা। বৈঠক ইতিবাচক হওয়ায় এই সংস্থাকেই রিপোর্ট দিয়ে বলতে বলা হয় কলকাতার হেলে পড়া বাড়িগুলো কীভাবে সোজা করা যাবে।
গার্ডেনরিচের বাড়ি ভেঙে পড়া থেকে, বাঘাযতীন, ট্যাংরায় আবাসন হেলে যাওয়া... পরপর বাড়ি বিপর্যয় নিয়ে স্বাভাবিকভাবেই চাপে রয়েছে কলকাতা পুরসভা। তবে ইতিমধ্যে বেশকিছু ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। বাড়ি নির্মাণ নিয়ে একগুচ্ছ নির্দেশিকাও জারি করেছে পুরসভা। পাশাপাশি বাড়ি নির্মাণের জন্য নয়া পরিকল্পনার ভাবনাও নেওয়া হয়েছে।


