Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

উচ্চমাধ্যমিকের প্র্যাক্টিক্যাল ও প্রজেক্টের নম্বরে সমস্যা! দ্রুত সংশোধনের নির্দেশ সংসদের

সংসদের তরফে জানানো হয়েছে, যদি কোনও প্রতিষ্ঠান নির্ধারিত এই সময়ের মধ্যে ব্যবহারিক ও প্রকল্প নম্বর জমা দিতে বা সংশোধন করতে ব্যর্থ হয়, তবে প্রতিটি পরীক্ষার্থীর জন্য এক হাজার টাকা করে জরিমানা দিতে হবে।

উচ্চমাধ্যমিকের প্র্যাক্টিক্যাল ও প্রজেক্টের নম্বরে সমস্যা! দ্রুত সংশোধনের নির্দেশ সংসদের

শেষ আপডেট: 20 February 2025 21:56

দ্য ওয়াল ব্যুরো: ৩ মার্চ শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। তার আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে দ্রুত প্র্যাক্টিক্যাল ও প্রজেক্টের নম্বর জমা দেওয়ার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ফের খোলা হয়েছে পোর্টাল। হাতে রয়েছে মাত্র আট দিন। 

সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৫-এর উচ্চমাধ্যমিক পরীক্ষার ব্যবহারিক ও প্রকল্পের নম্বর অনেক শিক্ষা প্রতিষ্ঠানই জমা দেয়নি। কেউ কেউ পড়ুয়াদের ভুল নম্বরও দিয়েছে। তাই পুনরায় পোর্টাল খোলা হয়েছে আজ থেকে। 

শিক্ষা প্রতিষ্ঠানগুলি https://wbchseexam.wb.gov.in:8080/exisMarks/-এ ঢুকে ২৮ তারিখের মধ্যে নম্বর সংশোধন ও নতুনভাবে নম্বর নথিভুক্ত করতে পারবে।

সংসদের তরফে জানানো হয়েছে, যদি কোনও প্রতিষ্ঠান নির্ধারিত এই সময়ের মধ্যে ব্যবহারিক ও প্রকল্প নম্বর জমা দিতে বা সংশোধন করতে ব্যর্থ হয়, তবে প্রতিটি পরীক্ষার্থীর জন্য এক হাজার টাকা করে জরিমানা দিতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের সংসদের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে নম্বর জমা দিয়ে আসতে হবে। 


```