Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রোবোটিক সার্জারিতে পিজির হাফ সেঞ্চুরি! বিনামূল্যে জটিল অপারেশন, ৪৮ ঘণ্টাতেই বাড়ি ফিরছেন রোগীরা

চিকিৎসকদের দাবি, কয়েক কোটি টাকার অত্যাধুনিক রোবট ব্যবহার করে যে অপারেশনগুলি পিজিতে বিনামূল্যে করা হয়েছে (অনন্য বাদে), সেগুলি শহরের প্রথম সারির কর্পোরেট হাসপাতালে করাতে খরচ পড়ত কমপক্ষে ২ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত।

 রোবোটিক সার্জারিতে পিজির হাফ সেঞ্চুরি! বিনামূল্যে জটিল অপারেশন, ৪৮ ঘণ্টাতেই বাড়ি ফিরছেন রোগীরা

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 26 January 2026 20:12

দ্য ওয়াল ব্যুরো: রোবোটিক সার্জারিতে (Robotic Surgery) ‘হাফ সেঞ্চুরি’ (Half century) ছুঁয়ে ফেলল এসএসকেএম বা পিজি হাসপাতাল (SSKM)! কর্তৃপক্ষর দাবি, গলব্লাডার, হার্নিয়া থেকে শুরু করে জটিল ক্যান্সার বা সিস্টের অপারেশন (Surgeries), সবই হয়েছে নিরাপদে, কম সময়ে ও কম রক্তপাতে।

হাসপাতাল সূত্রে খবর, জেনারেল সার্জারি, গাইনি ও ইউরোলজি— এই তিন বিভাগের মোট ছ’জন প্রশিক্ষিত চিকিৎসক রোবোটিক সার্জারির অনুমতি পান। এখনও পর্যন্ত তাঁদের হাতেই হয়েছে ৫৫টি অপারেশন। এর মধ্যে ৫৩টি পিজিতে এবং দু’টি পিজির বাজেট হাসপাতাল ‘অনন্য’-তে।

শুরুটা হয়েছিল গত বছরের শেষার্ধে। রোবোটিক সার্জারির টিমের অন্যতম সদস্য বিশিষ্ট সার্জন ডাঃ দীপ্তেন্দ্রকুমার সরকার জানান, “অপারেশন অনেক বেশি নিখুঁত হয়েছে। সময় লেগেছে কম, রক্তপাতও হয়েছে অনেকটাই কম। ক্যান্সার সার্জারি বাদে প্রায় সব ক্ষেত্রেই ৪৮ ঘণ্টার মধ্যে রোগীরা বাড়ি ফিরতে পেরেছেন।”

চিকিৎসকদের দাবি, কয়েক কোটি টাকার অত্যাধুনিক রোবট ব্যবহার করে যে অপারেশনগুলি পিজিতে বিনামূল্যে করা হয়েছে (অনন্য বাদে), সেগুলি শহরের প্রথম সারির কর্পোরেট হাসপাতালে করাতে খরচ পড়ত কমপক্ষে ২ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত।

কোন কোন রোবোটিক অপারেশন হয়েছে?

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সাধারণ ও হায়াটাল হার্নিয়া, গলব্লাডারের স্টোন, রেকটাল ও কোলন ক্যান্সার, রেকারেন্ট রেট্রোপেরিটোনিয়াল সারকোমা (কিডনি ও কোলনের পিছনের ক্যান্সার), রেকারেন্ট অ্যাবডোমিনাল সিস্ট, কিডনি ও ইউরেটারের সংযোগস্থলের ত্রুটি সংশোধন, প্রস্টেট ক্যান্সার, কিডনি অপসারণ, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, সম্পূর্ণ জরায়ু বাদ দেওয়া— সহ একাধিক জটিল অপারেশন হয়েছে রোবোটিক পদ্ধতিতে।

উল্লেখ্য, গত বছরের অগস্টে সাড়ে ৬ কোটি টাকা দামের আধুনিক রোবটের যন্ত্রাংশ ধাপে ধাপে আসে পিজিতে। বসে নতুন আউটডোর ভবনের পাঁচতলায় তৈরি রোবোটিক সার্জারি অপারেশন থিয়েটারে। রোবটের দাম, অপারেশন থিয়েটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি, সঙ্গে পূর্ত দফতরের সিভিল ও ইলেকট্রিক্যাল কাজ মিলিয়ে গোটা প্রকল্পে খরচ হয়েছে ৮ কোটিরও বেশি টাকা।

২৩ সেপ্টেম্বর হয়েছিল পিজির প্রথম রোবোটিক সার্জারি। প্রথম দিন গলব্লাডারের অপারেশন, দ্বিতীয়টি ছিল সম্পূর্ণ জরায়ু বাদ দেওয়ার অপারেশন— টোটাল রোবোটিক হিস্টেরেকটমি। দু’টিই সফল। তার পর থেকে একের পর এক সাফল্যে সরকারি হাসপাতালে রোবোটিক সার্জারির নতুন দিগন্ত খুলে গেল বলেই মত চিকিৎসক মহলের।


```