Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

সুস্থ রাজ্যপাল, ২৩ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন বোস

সূত্রের খবর, চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি। আপাতত রাজ্যপালের শারীরিক অবস্থা স্থিতিশীল। 

সুস্থ রাজ্যপাল, ২৩ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন বোস

সিভি আনন্দ বোস

শেষ আপডেট: 15 May 2025 15:38

দ্য ওয়াল ব্যুরো: গত এপ্রিল মাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। প্রথমে খবর ছড়িয়েছিল যে তাঁর হার্টে ব্লকেজ পাওয়া গেছে। পরে রাজভবনের (Rajbhavan) তরফে জানান হয়, রাজ্যপালের কাঁধে চোট। সেই কারণে চিকিৎসার জন্য প্রথমে কম্যান্ড হাসপাতালে এবং পরবর্তী সময়ে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার অবশেষে ছাড়া পেলেন বোস (Discharged from hospital)।

হাসপাতালে ভর্তি হওয়ার ২৩ দিন পর অবশেষে সুস্থ হয়ে নিজের বাসভবনে ফিরবেন রাজ্যপাল বোস। সূত্রের খবর, চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি। আপাতত রাজ্যপালের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাই চিকিৎসকরা মনে করেছেন তাঁকে এখন আর হাসপাতালে রাখার দরকার নেই। তাই ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। যদিও আগামী কয়েক দিন তাঁকে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজভবনের তরফেও বিবৃতি দিয়ে জানান হয়েছে যে, রাজভবনে ফিরেছেন রাজ্যপাল বোস। তবে আগামী কিছুদিন তিনি কোনও রকম সফর করবেন না। শারীরিকভাবে ধকল হবে, এমন কোনও কাজও করবেন না রাজ্যপাল।

ওয়াকফ ইস্যুতে অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদে। সেখানের এলাকা পরিদর্শনে গেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে জেলা সফর থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। প্রাথমিকভাবে জানা যায়, তাঁর হার্টে ব্লকেজ ধরা পড়েছে। তবে পরে বিবৃতি দিয়ে রাজভবনের তরফে জানানো হয়েছিল, রাজ্যপালের হার্টে কোনও সমস্যা হয়নি, হয়েছে কাঁধে।

রাজভবনের তরফে এও দাবি করা হয়েছিল, কাঁধের সমস্যার কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি কম্যান্ড হাসপাতালে যান। চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন এবং একদিনের জন্য তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তাঁকে বেসরকারি হাসপাতালে কেন স্থানান্তরিত করা হল, সেই নিয়ে কৌতূহল বাড়ে। 


```