Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জোকা-মাঝেরহাট মেট্রো যাত্রীদের জন্য সুখবর! ছুটবে ২০ জোড়া ট্রেন

আগে সারাদিনে চলত ৯ জোড়া অর্থাৎ ১৮টি ট্রেন। এবার থেকে তা বেড়ে হচ্ছে ২০ জোড়া! 

জোকা-মাঝেরহাট মেট্রো যাত্রীদের জন্য সুখবর! ছুটবে ২০ জোড়া ট্রেন

ফাইল ছবি।

শেষ আপডেট: 3 May 2025 11:31

দ্য ওয়াল ব্যুরো: আগে সারাদিনে চলত ৯ জোড়া অর্থাৎ ১৮টি ট্রেন। এবার থেকে তা বেড়ে হচ্ছে ২০ জোড়া! 

আগামী সোমবার থেকে এই অতিরিক্ত ট্রেন পরিষেবা পাবেন জোকা-মাঝেরহাট মেট্রো (Joka-Majherhat Metro) রুটের যাত্রীরা। সেই সূত্রে দুটি ট্রেনের মাঝের সময়ের ব্যবধানও কমছে। আগে ৫০ মিনিট অন্তর সংশ্লিষ্ট রুটে ছুটত মেট্রো। এবার ২২ মিনিট অন্তর চলবে ট্রেন। 

মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের দাবি মেনেই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। এতদিন সকাল ৮ টা ৫৫ মিনিটে পাওয়া যেত দিনের প্রথম মেট্রো। সোমবার থেকে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮টা ২৭ মিনিট। একইভাবে দুপুর ৩টে ৩৫ মিনিটের বদলে দুপুরে শেষ মেট্রোটি ছাড়বে ৩টে ২৮ মিনিটে।

তবে আগের মতোই শনি এবং রবিবার পার্পল লাইনে (জোকা-মাঝেরহাট মেট্রো রুটে) যাত্রী পরিষেবা বন্ধই থাকবে।

এদিকে এসপ্ল‌্যানেড-শিয়ালদহ রুটে মেট্রো চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। ইতিমধ্যে সংশ্লিষ্ট অংশের লাইন পরিদর্শন করেছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস)। এই রুট চালু হলে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ রুট অর্থাৎহাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চলবে ট্রেন।


```