অনুষ্ঠান মঞ্চে হাজির হয়ে হিন্দু ঐক্যের ডাক দিলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সরাসরি শাসকদলকে লক্ষ্য করে ছুড়লেন চ্যালেঞ্জও।

দিলীপ ঘোষ
শেষ আপডেট: 7 December 2025 12:45
দ্য ওয়াল ব্যুরো: ভোটের আগে ফের ধর্মীয় আবহে সরগরম রাজ্যরাজনীতি। রবিবার ব্রিগেডের ময়দানে ‘৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’-এর (Geeta Path) মহাআয়োজন করেছে সনাতন সংস্কৃতি সংসদ। অনুষ্ঠান মঞ্চে হাজির হয়ে হিন্দু ঐক্যের ডাক দিলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সরাসরি শাসকদলকে লক্ষ্য করে ছুড়লেন চ্যালেঞ্জও।
দিলীপের অভিযোগ, “হিন্দু সমাজ সংগঠিত না থাকার ফলেই বাংলার বিভাজন। আজও লক্ষ লক্ষ মানুষ দাসের মতো জীবন কাটাচ্ছেন। বাংলাদেশে আমাদের ভাইদের উপর অত্যাচার চলছে। মন্দির ভাঙা হচ্ছে, মা-বোনদের সম্মান লুণ্ঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গ সেই পথে না হাঁটে— সেজন্যই সাধুরা হিন্দু জাগরণের (Hindu Jagaran) দায়িত্ব নিয়েছেন। লক্ষ লক্ষ মানুষের গীতাপাঠ সেই ভাবনাকেই শক্তিশালী করবে। দ্বিতীয়বার যেন আর কোনও বিভাজন না হয়।”
তৃণমূলের (TMC) পাল্টা অভিযোগ— বিজেপি ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে রাজনীতি করছে। এ নিয়ে প্রশ্ন উঠতেই দিলীপের স্পষ্ট জবাব, “ওরা করতে চাইলে করুক। আমাদের আটকাবে কে? রামমন্দির (Ram Mandir) করেছি, কৃষ্ণমন্দির করেছি, এটাও করব।”
দিলীপের উপস্থিতি নিয়েই জল্পনা ছিল বিজেপির অন্দরে। সাম্প্রতিক সময়ে রাজ্য বিজেপির (BJP West Bengal) বড় কোনও কর্মসূচিতে সে ভাবে তাঁকে দেখা যায়নি। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি রবিবারে কর্মসূচিতে এলেন।
গত লোকসভা ভোটের আগেও ব্রিগেডে (Brigade) হয়েছিল ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’। কয়েক মাস বাদেই বিধানসভা নির্বাচন। সেই প্রেক্ষিতে রবিবারের আয়োজনকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন উদ্যোক্তারা। সকাল ৯টা থেকে শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান, দুপুর ২টো পর্যন্ত চলবে গীতাপাঠ। শুরুতেই ছিল বেদপাঠ।
তিন ভাগে ভাগ করা হয়েছে মঞ্চ—
ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ ছাড়াও বাংলাদেশ ও নেপাল থেকে আগত ভক্তদের অংশগ্রহণের দাবি উদ্যোক্তাদের। আমন্ত্রণ জানানো হয়েছে মতুয়া-সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের।
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজ জানান, নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের। গীতাপাঠে যোগ দেবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আমন্ত্রণ গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। তবে এখনও পর্যন্ত তাঁর পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি— যা নিয়ে ইতিমধ্যেই সরব বিজেপি।