Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কলকাতা মেডিক্যালে নিখরচায় ব্রেস্ট ইমপ্ল্যান্ট, কসমেটিক সার্জারিতেও নজির সরকারি হাসপাতালের

কসমেটিক সার্জারির মধ্যে এখন অন্যতম জনপ্রিয় হল ব্রেস্ট ইমপ্লান্ট বা স্তন প্রতিস্থাপন। বিশ্ব জুড়ে এর প্রচলন বাড়ছে ধীরে ধীরে।

কলকাতা মেডিক্যালে নিখরচায় ব্রেস্ট ইমপ্ল্যান্ট, কসমেটিক সার্জারিতেও নজির সরকারি হাসপাতালের

শেষ আপডেট: 6 January 2024 16:26

দ্য ওয়াল ব্যুরো: পছন্দ মতো স্তন পেতে অনেক মহিলাই এখন ব্রেস্ট ইমপ্লান্টের দিকে ঝুঁকছেন। অধিকাংশ অভিনেত্রীই ব্রেস্ট ইমপ্লান্টের সাহায্যে সুন্দর করে তুলেছেন নিজেদের। এই ব্রেস্ট ইমপ্ল্যান্টের খরচ অনেক। তাই সাধারণ ঘরের মেয়েদের ব্রেস্ট ইমপ্ল্যান্ট করাতে হলে গাঁটের কড়ি ভালই খসাতে হয়। কলকাতা মেডিক্যাল কলেজ এই সার্জারি একেবারে নিখরচায় করেছে।

কসমেটিক সার্জারির মধ্যে এখন অন্যতম জনপ্রিয় হল ব্রেস্ট ইমপ্লান্ট বা স্তন প্রতিস্থাপন। বিশ্ব জুড়ে এর প্রচলন বাড়ছে ধীরে ধীরে। স্তন ক্যানসারের মতো অসুখের প্রকোপে অনেক ক্ষেত্রে মহিলাদের স্তনহানি হয়। তা ছাড়া, সৌন্দর্যবৃদ্ধির লক্ষ্যেও অনেক মহিলারই স্তনের আকার পরিবর্তন করেন। রূপান্তরকামীরাও স্তন প্রতিস্থাপনের পথে পা রাখেন। তাই হালফিলে তারকা থেকে সাধারণ মানুষ, সকলের মধ্যেই বেশ জনপ্রিয় স্তন প্রতিস্থাপনের পদ্ধতি। কলকাতার হাসপাতালগুলিতেও এখন ব্রেস্ট ইমপ্ল্যান্ট সার্জারি হচ্ছে।

সূত্রের খবর, মুর্শিদাবাদের এক তরুণীর ব্রেস্ট ইমপ্ল্যান্ট সার্জারি বিনামূল্যেই করেছে কলকাতা মেডিক্যাল কলেজ। হাসপাতালের ব্রেস্ট ও এন্ডোক্রিন সার্জারির ইনচার্চ ডা. ধৃতিমান মৈত্র বলেছেন, মেয়েটি গরিব ঘরের। এই ধরনের অপারেশনের জন্য কম করেও লাখ দেড়েক টাকা লাগে। অপারেশনের পরেও অনেকদিন হাসপাতালে পর্যবেক্ষণে থাকতে হয়। সব মিলিয়ে খরচ অনেক। তাই বেসরকারি হাসপাতালে এই অপারেশন করানো অসম্ভব ছিল মেয়েটির পরিবারের কাছে। কলকাতা মেডিক্যাল কলেজ সেখানে সম্পূর্ণ নিখরচায় মেয়েটির ব্রেস্ট ইমপ্ল্যান্ট সার্জারি করে দেয়।

ডাক্তারবাবুরা বলছেন, ব্রেস্ট ইমপ্ল্যান্ট সার্জারি যেমন নারীত্বের পূর্ণতা দেবে, তেমনই এর অনেক পার্শ্বপ্রতিক্রিয়াও আছে। স্যালাইন ইমপ্লান্টস এবং সিলিকন ইমপ্লান্টস, সব ধরনের প্রতিস্থাপনের ক্ষেত্রেই রোগীরা বিশেষ ধরনের ক্যানসারে আক্রান্ত হচ্ছেন এমন কথাও শোনা গিয়েছিল। স্তন ফুলে যাওয়া, স্তনে ব্যথা, স্তনের চারপাশে কালো দাগের মতো উপসর্গ দেখা দিতে পারে এক্ষেত্রে। তাছাড়া সার্জারি ঠিকভাবে না হলে শরীরে নানারকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।


```