মানিকতলা বাণীপিঠ স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ে ওই নাবালিকা। জানা গিয়েছে, পড়া না পারায় এক শিক্ষিকা (Allegation against teachers) তাকে বকাবকি করেন। এমনকি ছাতা দিয়ে ছাত্রীর হাঁটুতে বেশ কয়েকবার মারা হয়।
.jpg.webp)
স্কুলে ছাত্রীকে মারধর
শেষ আপডেট: 23 July 2025 13:52
দ্য ওয়াল ব্যুরো: এক চতুর্থ শ্রেণির পড়ুয়াকে ছাতা দিয়ে মারধরের অভিযোগ উঠল স্কুলেরই দুই শিক্ষিকার বিরুদ্ধে। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে (Maniktala School Incident)। পরিবারের তরফে মানিকতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঠিকভাবে তদন্ত করছে না, এমনটাই অভিযোগ পড়ুয়ার পরিবারের।
মানিকতলা বাণীপিঠ স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ে ওই নাবালিকা। জানা গিয়েছে, পড়া না পারায় এক শিক্ষিকা (Allegation against teachers) তাকে বকাবকি করেন। এমনকি ছাতা দিয়ে ছাত্রীর হাঁটুতে বেশ কয়েকবার মারা হয়। কানেও আঘাত লাগে তার। এরপরই অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা।
পরিবারের অভিযোগ, সেই দিন স্কুল থেকে ফেরার পর জ্বরে ভুগতে শুরু করে। শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রথমে কিছু বলতে না চাইলেও পরে বাবা-মা'র জোরাজুরিতে পুরো বিষয়টি জানায় নাবালিকা। এই ঘটনার পর থেকেই সে খুব ভয়ে ভয়ে আছে বলেও জানিয়েছে পরিবার। এমনকি তারপর থেকে স্কুলে যেতেও চাইছিল না সে।জানা যায়, শিক্ষিকারা তাকে মৌখিকভাবে ৭ দিনের জন্য স্কুল থেকে বরখাস্ত করেছে।
পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তবে তাদের বিরুদ্ধেও উদাসীনতার অভিযোগ এনেছে আক্রান্ত ছাত্রীর পরিবার। তাঁদের দাবি, অভিযোগ জানানোর পরেও অভিযুক্ত শিক্ষিকাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।