Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ' কর্মসূচি হতে চলেছে কলকাতার ব্রিগেডে, কারা উদ্যোগ নিল

আয়োজনে সভাপতিত্ব করবেন গীতা মণীষী মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দজী মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন পদ্মভূষণ সাধ্বী ঋতম্বরা, আর সম্মানীয় অতিথি হিসেবে আমন্ত্রিত বাবা রামদেব। 

'পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ' কর্মসূচি হতে চলেছে কলকাতার ব্রিগেডে, কারা উদ্যোগ নিল

ফাইল ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 26 November 2025 15:54

দ্য ওয়াল ব্যুরো: আগামী ৭ ডিসেম্বর কলকাতার ব্রিগেড (Kolkata Brigade) ময়দান সাক্ষী হতে চলেছে এক বৃহৎ ধর্মীয় সমাবেশের (Religion Gathering)। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে সেদিন সকালে আয়োজিত হবে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ (Gita Chanting)। আয়োজক সংস্থার দাবি, বাংলা (West Bengal) তো বটেই - ভারতের ইতিহাসেও (Indian History) এ ধরনের সমবেত গীতা পাঠ এই প্রথম।

আয়োজনে সভাপতিত্ব করবেন গীতা মণীষী মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দজী মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন পদ্মভূষণ সাধ্বী ঋতম্বরা, আর সম্মানীয় অতিথি হিসেবে আমন্ত্রিত বাবা রামদেব (Baba Ramdev)। বিশেষ অতিথিদের তালিকায় রয়েছেন বাগেশ্বরধাম সরকার–এর ধীরেন্দ্র শাস্ত্রীও।

আয়োজকদের বক্তব্য, পশ্চিমবঙ্গ (West Bengal) বহুদিন ধরেই আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পরম্পরার গুরুত্বপূর্ণ ভূখণ্ড। সেই ঐতিহ্যকে সামনে রেখেই রাজ্যের বিভিন্ন মঠ-মন্দির, আশ্রম, সামাজিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সমর্থন নিয়ে আয়োজন করা হয়েছে এই সমবেত পাঠের।

স্বামী প্রদীপ্তনন্দ মহারাজের কথায়, সমাজে বিভাজনের আবহে আত্মিক চর্চা মানুষকে স্থিরতা ও পথ দেখাতে পারে। তাঁর দাবি, রাজ্যের হাজার-হাজার গীতা-অনুরাগী ইতিমধ্যেই এই উদ্যোগে যুক্ত হয়েছেন।

আয়োজকরা জানিয়েছেন, সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। ভিড় সামলাতে বিশেষ নিরাপত্তা ও মূল মঞ্চের প্রস্তুতি চলছে। অনুষ্ঠান শুরু হওয়ার কথা সকাল ৯টায়।


```