Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ট্যাংরায় ভয়াবহ আগুন, কালীপুজোর আগে গভীর রাতে পুড়ে ছাই চামড়া রং করার কারখানা

ওই গোডাউনে চামড়ায় রং করার কাজ হতো। সেই কারণে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল।

ট্যাংরায় ভয়াবহ আগুন, কালীপুজোর আগে গভীর রাতে পুড়ে ছাই চামড়া রং করার কারখানা

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 October 2024 07:39

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির আগেই শহরে ফের ভয়াবহ আগুন। বুধবার গভীর রাতে ট্যাংরার ক্যানেল সাউথ রোডের একটি গোডাউনে আগুন লাগে। জানা গেছে, কাঁচা চামড়ার ওই গোডাউন আগুন নেভাতে প্রথমে ৫টি ও পরে আরও দু'টি দমকলের ইঞ্জিন গিয়ে পৌঁছয়। 

বুধবার সকালেই মধ্যমগ্রামের একটি রাসায়নিক কারখানায় ভয়ানক আগুন লেগে যায়। ঝলসে মারাও যান এক শ্রমিক। তার কয়েক ঘণ্টা পরেই রাতেই ফের অগ্নিকাণ্ড শহরে।

স্থানীয় সূত্রের খবর, বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ ওই গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখেন এলাকার বাসিন্দারা। পোড়া গন্ধও ছড়িয়ে পড়ে চারপাশে। সঙ্গে সঙ্গে খবর দেওয় হয় পুলিশ এবং দমকলে। 

গোডাউনের ভিতর একজন আটকে ছিলেন বলে দাবি এলাকাবাসীর। কিন্তু বিপদ হওয়ার আগোই তাঁকে উদ্ধার করে নিরাপদ জায়গায় বের করে আনেন স্থানীয়রাই। 

পুলিশ জানিয়েছে, ওই গোডাউনে চামড়ায় রং করার কাজ হতো। সেই কারণে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সাতটি ইঞ্জিন এরপর দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অবশ্য গোডাউন পুড়ে ছাই হয়ে গিয়েছে।

তবে এই প্রথম নয়, বছরখানেক আগে একই গলিতে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তিন দিন পর্যন্ত ছিল সেই আগুনের রেশ। আরও একবার একই অগ্নিকাণ্ড, কোনও সুরক্ষাই নেই। ওই নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।


```