Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

হাজরায় ফাঁকা বাড়িতে আগুন! সাতসকালে ছড়াল চাঞ্চল্য, অগ্নিকাণ্ডের কারণ ঘিরে ধোঁয়াশা

পরিত্যক্ত তাই স্বাভাবিকভাবেই বাড়িতে কেউ ছিলেন না। এমন অবস্থায় কীভাবে ফাঁকা বাড়িতে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। 

হাজরায় ফাঁকা বাড়িতে আগুন! সাতসকালে ছড়াল চাঞ্চল্য, অগ্নিকাণ্ডের কারণ ঘিরে ধোঁয়াশা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 13 March 2025 08:28

দ্য ওয়াল ব্যুরো: আবারও শহরে অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা। বৃহস্পতিবার সকালে আগুন লাগে হাজরার (Hazra) যতীন দাস পার্ক মেট্রো স্টেশন (Jatin Das Park) লাগোয়া একটি পরিত্যক্ত বাড়িতে। অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছয় দমকল।  

এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ হাজরা রোডের ওই দোতলা বাড়িতে আগুন লেগে যায়। পরিত্যক্ত তাই স্বাভাবিকভাবেই বাড়িতে কেউ ছিলেন না। এমন অবস্থায় কীভাবে ফাঁকা বাড়িতে আগুন লাগল তা খতিয়ে দেখছে ভবানীপুর থানার পুলিশ। 

শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। তবে দরজা বন্ধ থাকায় ভিতরে জল দিতে কিছুটা বেগ পেতে হয়েছে তাদের। পরে জানলা ভেঙে জল দিতে শুরু করেন দমকলকর্মীরা।  ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। 

যে জায়গায় বাড়িটি রয়েছে তা জনবহুল এলাকা। আশেপাশেও অনেকের বাড়ি। তাই আগুন লাগার ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আচমকা বাড়ির ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। তারপরই দমকলকে খবর দেন। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়।

তালাবন্ধ বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগার সম্ভাবনা কম। তাই অগ্নিকাণ্ডের কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে। ভবানীপুর থানার পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। 


```