Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

মঙ্গলের সকালে শহরে ফের অগ্নিকাণ্ড, পুড়ে ছাই উল্টোডাঙার কারখানা

মঙ্গলবার সাতসকালে উল্টোডাঙার ইস্ট ক্যানেল সার্কুলার রোডের একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে।

মঙ্গলের সকালে শহরে ফের অগ্নিকাণ্ড, পুড়ে ছাই উল্টোডাঙার কারখানা

জ্বলছে কারখানা

শেষ আপডেট: 6 August 2024 12:19

দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার সাতসকালে উল্টোডাঙার ইস্ট ক্যানেল সার্কুলার রোডের একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। এদিন ভোরে প্লাই তৈরির ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। 

কারখানাটিতে কাঠ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল দেরিতে আসার কারণেই আগুন ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে প্লাইয়ের কারখানায় আগুন লাগে। এরপর সেখান থকে পাশের গেঞ্জির কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণের চেষ্টার পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। পাশের কারখানার আগুন নিয়ন্ত্রণে এলেও মূল যে কারখানায় আগুন লেগেছে, তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী।

টিনের ছাউনি সরিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। ওই কারখানাটি বেশ ঘিঞ্জি জায়গায়। যাতে আগুন আরও বেশি ছড়িয়ে পড়তে না পারে, তাই আশেপাশের বাড়িগুলি তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয়েছে। পাশের কারখানার গেটের তালা ভেঙে সেখানে ঢুকে থেকে জল দেওয়ার চেষ্টা করছে দমকল। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর মেলেনি।

কীভাবে কারখানায় আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্লাইউড কারখানায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। 


```