Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

Fire Incident: কলকাতায় অফিস পাড়ায় অগ্নিকাণ্ড! দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

বৃহস্পতিবার সকালে আর এন মুখারজি রোডে একটি গোডাউনে আগুন লাগে বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

Fire Incident: কলকাতায় অফিস পাড়ায় অগ্নিকাণ্ড! দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 6 November 2025 11:54

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Fire Incident in Kolkata)। বৃহস্পতিবার সকালে আর এন মুখার্জী রোডে একটি গোডাউনে আগুন লাগে বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

দমকল সূত্রে খবর, এদিন সকালে ডালহৌসি এলাকায় গাড়ির যন্ত্রাংশের গোডাউনে আগুন লাগে (Fire Incident in Kolkata)। ভিতরে প্রচুর প্লাস্টিক এবং দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে। দমকলকর্মীরা মুখে মাস্ক পড়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনও গোডাউনের ভিতরে আগুনের ফুলকি দেখা যাচ্ছে, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কিছুটা সময় লাগবে বলেই অনুমান।  

যে গোডাউনে আগুন লেগেছে তার আশেপাশেও একাধিক কারখানা রয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনা গেলে সেই কারখানাগুলিতেও আগুন লেগে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায়, কিছুটা সমস্যার মুখেও পড়তে হচ্ছে তাদের। ইতিমধ্যেই আশেপাশের অফিস ও বাড়ি খালি করে দেওয়া হচ্ছে।

কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে পুরোপুরি আগুন নেভানোর কাজ সম্ভব হলে, ঘটনাস্থল খতিয়ে দেখেই আসল কারণ জানা যাবে। অন্যদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। দমকল সূত্রে খবর, গোডাউনের ভিতরে কারও উপস্থিত না হওয়ার সম্ভাবনাই বেশি। অফিস টাইমে অফিস পাড়ার এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। 
 


```