ঘটনার পর এমারজেন্সি বিভাগের সামনের এলাকা দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়। সাধারণ মানুষ বা রোগীর পরিজনদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি।

এসএসকেএম হাসপাতাল
শেষ আপডেট: 31 July 2025 13:03
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালের জরুরি বিভাগে হঠাৎ আগুন লেগে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার হাসপাতালের এমারজেন্সি বিভাগের (Emergency) ডিসপ্লে বোর্ডে আগুন (Fire) লাগে। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা, রোগী ও আত্মীয়দের মধ্যে ছড়ায় তীব্র আতঙ্ক।
তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়। হাসপাতালের নিজস্ব ফায়ার ব্রিগেড কর্মীরা আগুন ছড়ানোর আগেই তা নিয়ন্ত্রণে আনেন। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে।
ঘটনার পর এমারজেন্সি বিভাগের সামনের এলাকা দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়। সাধারণ মানুষ বা রোগীর পরিজনদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি।
এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুন লাগার ঘটনা ঘিরে হাসপাতাল চত্বরে কিছুক্ষণের জন্য অস্থিরতা তৈরি হয়। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়ার ও দমকল দফতরের বিশেষজ্ঞরা।