Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

নববর্ষের দিনই শহরে অগ্নিকাণ্ড, চিনার পার্কের রেস্তরাঁ জ্বলল দাউ দাউ করে

নববর্ষের সন্ধ্যায় জমজমাট ছিল গোটা এলাকা। ঠিক সেই সময়ই আচমকা ওই রেস্তরাঁ থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে দেখা যায়।

নববর্ষের দিনই শহরে অগ্নিকাণ্ড, চিনার পার্কের রেস্তরাঁ জ্বলল দাউ দাউ করে

ফাইল চিত্র

শেষ আপডেট: 14 April 2024 21:52

দ্য ওয়াল ব্যুরো: নববর্ষের রাত। চারিদিকে উৎসবের আমেজ। বাঙালি নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। এরই মধ্যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল শহরে। চিনার পার্কের এক রেস্তরাঁয় অগ্নিকাণ্ড। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

নববর্ষের সন্ধ্যায় জমজমাট ছিল গোটা এলাকা। ঠিক সেই সময়ই আচমকা ওই রেস্তরাঁ থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে দেখা যায়। শুধু তাই নয়, রেস্তরাঁর আশেপাশের কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। 

মুহূর্তের মধ্যে আতঙ্ক বাড়তে থাকে জনমানসে। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় ৩টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। 

এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বড় স্বস্তির ব্যাপার যে, হতাহতের কোনও খবর নেই। চলতি বছরে শুরুতেই চিনার পার্কে একটি রঙের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছিল। নববর্ষের দিন আবার আতঙ্ক ছড়াল একই এলাকায়।  


```