Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

Kolkata Fire: শিয়ালদহ স্টেশন চত্বরে আগুন, প্রাচী সিনেমাহলের কাছে পৌঁছেছে দমকলের ৭টি ইঞ্জিন

আচমকাই শিয়ালদহ স্টেশন চত্বরে আগুন। বৃহস্পতিবার রাতে স্টেশন লাগোয়া ব্রিজের নীচে, প্রাচী সিনেমা হলের কাছে আগুন জ্বলতে দেখা গিয়েছে।

Kolkata Fire: শিয়ালদহ স্টেশন চত্বরে আগুন, প্রাচী সিনেমাহলের কাছে পৌঁছেছে দমকলের ৭টি ইঞ্জিন

শেষ আপডেট: 14 February 2025 00:17

দ্য ওয়াল ব্যুরো: আচমকাই শিয়ালদহ স্টেশন চত্বরে আগুন। বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ নাগাদ স্টেশন লাগোয়া ব্রিজের নীচে, প্রাচী সিনেমা হলের কাছে আগুন জ্বলতে দেখা গিয়েছে। জানা যাচ্ছে, ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের ৭টি ইঞ্জিন।

কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী ৬টি দোকানে আগুন লাগলেও ঘিঞ্জি এলাকা হওয়ায় তা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ব্রিজের ওপর থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত রেল ও মুচিপাড়া থানার পুলিশও।

এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাও হাত লাগান আগুন নেভানোর কাজে। কিছু পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হিয়েছে বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, ওই এলাকারই একটি চায়ের দোকানে প্রথমে আগুন লাগে। চোখের নিমেষে তা আশপাশে ছড়িয়ে পড়ে। ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।  


```