Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নারকেলডাঙায় আগুনে মৃত্যু, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর, রড দিয়ে মাথা ফাটানোর অভিযোগ

তৃণমূল কাউন্সিলর সচিন কুমার সিংহর বিরুদ্ধে রড দিয়ে এক ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মেয়র এলাকা ছাড়ার পরপরই গন্ডগোলের প্রেক্ষিতে অভিযোগ দায়ের হয়।

নারকেলডাঙায় আগুনে মৃত্যু, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর, রড দিয়ে মাথা ফাটানোর অভিযোগ

অভিযুক্ত কাউন্সিলর

শেষ আপডেট: 10 February 2025 13:43

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে নারকেলডাঙায় ভয়াবহ আগুন লাগে। একজনের মৃত্যু হয়। পরিস্থিতি দেখতে গেলে মেয়রের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়দের একাংশ। তুলকালাম হয়ে ওঠে এলাকা। ঘটনায় এবার কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল।

তৃণমূল কাউন্সিলর সচিন কুমার সিংহর বিরুদ্ধে রড দিয়ে এক ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মেয়র এলাকা ছাড়ার পরপরই গন্ডগোলের প্রেক্ষিতে অভিযোগ দায়ের হয়। পাল্টা  শ্লীলতাহানি, অস্ত্র হামলার অভিযোগ তুলেছেন কাউন্সিলর অনুগামীরা। দু'পক্ষেরই অভিযোগ নেওয়া হয়েছে। তদন্তের জন্য ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার রাতে বিধ্বংসী আগুন লাগে নারকেলডাঙার খালপাড়ের বস্তিতে। অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু হয় এক জনের। সকালে তাঁর দেহ উদ্ধার করা হয় ঝুপড়ির ভিতর থেকে। দেহের অধিকাংশই পুড়ে গিয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, মৃতের নাম হাবিবুল্লা মোল্লা (৫৫)।

গতকাল নারকেলডাঙায় যেখানে আগুন লেগেছিল সেই জায়গা পরিদর্শন করে মেয়র চলে যাওয়ার পর উত্তেজনার পরিস্থিতি দেখা দেয়। গন্ডগোল শুরু হয়। চেয়ার ভাঙচুরের ঘটনাও দেখা যায়। নারকেলডাঙা থানায় দু'টি এফআইআর দায়ের হয়েছে বলে খবর। লিখিত অভিযোগ করা হয়েছে হায়দার নওয়াজের অনুগামীদের তরফ থেকে। ৬ জনের নাম রয়েছে এই এফআইআরে। প্রথম নামই হল কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন কুমার সিংহ।


```