Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

৪ ঘণ্টার বৃষ্টিতে ভাসছে শহর! জল নামতে কত সময় লাগবে? কী বলল পুরসভা?

অতিবৃষ্টির কারণে ইতিমধ্যেই জারি হয়েছে ‘রেড অ্যালার্ট’। মঙ্গলবার দুপুর ১২টার পর গঙ্গায় জোয়ার আসার জন্য ফের বন্ধ করতে হবে লকগেট। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সেই সময় আবার ভারী বৃষ্টি হলে বিপদ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুরসভা।

৪ ঘণ্টার বৃষ্টিতে ভাসছে শহর! জল নামতে কত সময় লাগবে? কী বলল পুরসভা?

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 23 September 2025 12:33

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতভর প্রবল বর্ষণে কার্যত জলমগ্ন শহর (Kolkata, Heavy Rain), বানভাসি রাস্তায় অচল জনজীবন। মঙ্গলবার সকালেও চলছে বৃষ্টি। কলকাতা পুরসভার (Kolkata Municipality) হিসেব অনুযায়ী, রাত থেকে ভোর পর্যন্ত শহরে প্রায় ৩৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে!

কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং মঙ্গলবার সকালেই কন্ট্রোল রুমে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। তাঁর কথায়, “রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত লকগেট বন্ধ ছিল। সেই সময়ে আড়াইশো মিলিমিটার বৃষ্টি হয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়। যদিও ভোর ৫টায় লকগেট খুলে দেওয়া হয়েছে। আমাদের সিস্টেম কাজ শুরু করেছে। তবে শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে।”

কলকাতা পুরসভার সূত্রের খবর, অতিবৃষ্টির কারণে ইতিমধ্যেই জারি হয়েছে ‘রেড অ্যালার্ট’। মঙ্গলবার দুপুর ১২টার পর গঙ্গায় জোয়ার আসার জন্য ফের বন্ধ করতে হবে লকগেট। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সেই সময় আবার ভারী বৃষ্টি হলে বিপদ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুরসভা।

উত্তর কলকাতার কয়েকটি এলাকায় জল নামলেও এখনও হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে বিকে পাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, সিআর অ্যাভিনিউ-সহ একাধিক রাস্তায়। পুরসভার নব সংযুক্ত এলাকা—বেহালা, বড়িশা, ঠাকুরপুকুর, জোকা, মেটিয়াবুরুজ এবং গার্ডেনরিচও কার্যত জলমগ্ন। পরিস্থিতির জন্য পুরসভাকেই দুষছেন শহরবাসী। 

এখন দেখার পুরসভার দেওয়া সময় অনুযায়ী শহর জলমুক্ত হয় নাকি ফের বৃষ্টিতে ভাসবে শহর ও শহরতলী?


```