Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'ছিঃ ছিঃ' লেখা পোস্টার! পুরসভায় ইঞ্জিনিয়ারদের একাংশের অবস্থান-বিক্ষোভ, কী দাবি তাঁদের

সোমবার পুরসভার অন্দরেই অবস্থান-বিক্ষোভ করলেন ইঞ্জিনিয়ারদের একাংশ।

'ছিঃ ছিঃ' লেখা পোস্টার! পুরসভায় ইঞ্জিনিয়ারদের একাংশের অবস্থান-বিক্ষোভ, কী দাবি তাঁদের

পুরসভায় বিক্ষোভ - নিজস্ব ছবি

শেষ আপডেট: 17 February 2025 14:11

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গে প্রতারণা হচ্ছে! এই অভিযোগ তুলে সোমবার পুরসভার অন্দরেই অবস্থান-বিক্ষোভ করলেন ইঞ্জিনিয়ারদের একাংশ। পুরসভার অতিরিক্ত পৌর-কমিশনার প্রবালকান্তি মাইতির ঘরের সামনে মাটিতে বসে এই বিক্ষোভ দেখানো হয়। শূন্যপদ ও পদোন্নতির দাবি না মেনে ঘুরপথে আদালতের দ্বারস্থ হয়েছে পুর কর্তৃপক্ষ, এই অভিযোগ আন্দোলনকারীদের। 

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ইঞ্জিনিয়ারস অ্যান্ড এলার্ট সার্ভিস এসোসিয়েশনের ইঞ্জিনিয়াররা বিক্ষোভ-অবস্থানে অংশ নিয়েছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক মানস সিনহা বলেন, আরআর কমিটির ১৫ জন সর্বোচ্চ পদের আধিকারিক সহ সমস্ত ইঞ্জিনিয়ারদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। অভিযোগ, 'পদোন্নতির বিষয় প্রায় সাড়ে ৩ বছর ধরে আটকে রয়েছে। কলকাতা হাইকোর্টে আমরা মামলা করেছিলাম। পুরসভা পাল্টা ডিভিশন বেঞ্চে গেছে। এতে আমাদের আপত্তি নেই। কিন্তু নতুন কমিটি গঠনের পর রিপোর্ট জমা পড়লেও কয়েকজনের ষড়যন্ত্রে আজও সমস্যার সমাধান হয়নি।' 

মেয়র ফিরহাদ হাকিম তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন বলে জানিয়েছেন প্রতিবাদী ইঞ্জিনিয়াররা। এই প্রেক্ষিতে বক্তব্য, মেয়র বলেছিলেন বিক্ষোভের প্রয়োজন নেই। পরে সর্বোচ্চ পর্যায়ের ১৫ জন আধিকারিক নিয়ে কমিটি গঠন হয়। কমিটিতে আন্দোলনকারীদের বক্তব্যও শোনা হয়। এই সংক্রান্ত রিপোর্টও মেয়রের দফতরে পাঠানো হয়। কিন্তু এই সময়ই কর্তৃপক্ষের দুই আধিকারিক চক্রান্ত করে পুরনো আরআর-কে (যার বিরুদ্ধে অভিযোগ) নোটিফায়েড করে সরকারে পাঠিয়েছে। পুরো বিষয়টি আদালত থেকে জানতে পারেন তাঁরা বলে দাবি। 

বিক্ষোভকারীদের সাফ কথা, মেয়রকে তাঁরা বিশ্বাস করেন কিন্তু তাঁকেই বিপদে ফেলা হচ্ছে। নিজেদের স্বার্থে যে দুজন আধিকারিক ষড়যন্ত্র করেছেন তাঁদের কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তাঁরা। পাশাপাশি রিভিউ কমিটির রিপোর্টও প্রকাশ্যে আনার আর্জি রয়েছে তাঁদের। 


```