Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কলকাতায় র‍্যাগিংয়ের শিকার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া! বেধড়ক মারধরের অভিযোগ সিনিয়রদের বিরুদ্ধে

গাড়ি থেকে নামিয়ে জামা ধরে টানাটানি করে সিনিয়ররা। শেষে রাস্তায় ফেলে মারধর করা হয় পড়ুয়াকে।

কলকাতায় র‍্যাগিংয়ের শিকার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া! বেধড়ক মারধরের অভিযোগ সিনিয়রদের বিরুদ্ধে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 31 October 2023 22:23

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে র‍্যাগিংয়ের অভিযোগ এবং নাবালক পড়ুয়ার মৃত্যুর ঘটনা এখনও মানুষের মনে টাটকা। এরমধ্যেই ফের শহরে র‍্যাগিংয়ের ঘটনা ঘটল। কলকাতার এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, ওই পড়ুয়া হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্র। কলেজের সিনিয়রদের বিরুদ্ধে তাকে মারধর করার অভিযোগ আনা হয়েছে।

জানা গিয়েছে, দুর্গাপুজোর আগে গত ১১ অক্টোবর কলেজ থেকে বাড়ি ফেরার পথে সিনিয়রদের সঙ্গে বচসা হয় ওই পড়ুয়ার। সিনিয়রদের একটি বাইক তার গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। কথা না বাড়িয়ে ওই ছাত্র নিজেই ক্ষমা চেয়ে নেয়। রাস্তা ছেড়ে দিতে বলে। অভিযোগ, সে কথা কানে না তুলে তাকে গাড়ি থেকে নামিয়ে জামা ধরে টানাটানি করে সিনিয়ররা। শেষে রাস্তায় ফেলে মারধর করা হয় পড়ুয়াকে।

পুজোর আগের এই ঘটনা নিয়ে ওই পড়ুয়া চুপ ছিল। কিন্তু পুজোর পর সোমবার কলেজ খোলার পরদিন, অর্থাৎ মঙ্গলবার ফের একই কাণ্ড ঘটেছে তার সঙ্গে। মঙ্গলবার কলেজ শেষে যখন ওই পড়ুয়া গাড়িতে বসে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল, তখন তাকে বিনা কারণে আবার সিনিয়ররা বাইরে টেনে হিঁচড়ে বের করে মারধর করে। ছিঁড়ে দেওয়া হয় জামা। এরপরই বাড়ি ফিরে গোটা ঘটনা খুলে জানায় ওই পড়ুয়া।

ইতিমধ্যে ওই পড়ুয়ার পরিবারের পক্ষ থেকে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়েছে পড়ুয়ার। খবর গিয়েছে কলেজ কর্তৃপক্ষের কাছেও। তাঁরা গোটা বিষয়টি খতিয়ে দেখছে। জানা গিয়েছে, বুধবার অভিযুক্ত সিনিয়রদের নিয়ে একটি বৈঠক করা হবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই বিষয়ে প্রহৃত পড়ুয়াকে জিজ্ঞাসা করা হলে সে কোনও উত্তর দিতে পারেনি।


```