Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অবৈধ বিদ্যুতের তার টেনেছিলেন নার্সারি মালিক, রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কর্মীর

রাজারহাটের ঝালিগাছি এলাকায় একটি নার্সারিতে কাজ করতেন শুভ। সেই নার্সারির মালিক নিমাই মণ্ডল মিটার বক্স থেকে অবৈধ ভাবে বিদ্যুতের তার টেনেছিলেন। সেই তার মাটিতে খোলা অবস্থায় পড়ে ছিল।

অবৈধ বিদ্যুতের তার টেনেছিলেন নার্সারি মালিক, রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কর্মীর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

শেষ আপডেট: 8 November 2024 19:11

দ্য ওয়াল ব্যুরো: রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু। স্থানীয় একটি নার্সারিতে (বাগানে) কাজ করতেন তিনি। নার্সারির মালিক মিটার বক্স থেকে অবৈধভাবে তার টেনেছিলেন। কাজ করার সময় সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হন ওই যুবক। নার্সারির মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

মৃতের নাম শুভ সর্দার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজারহাটের ঝালিগাছি এলাকায় একটি নার্সারিতে কাজ করতেন শুভ। সেই নার্সারির মালিক নিমাই মণ্ডল মিটার বক্স থেকে অবৈধ ভাবে বিদ্যুতের তার টেনেছিলেন। সেই তার মাটিতে খোলা অবস্থায় পড়ে ছিল।

সহকর্মীরা বলছেন, বাগানে কাজ করার সময় ওই খোলা তারে পা লাগে শুভর। সঙ্গে সঙ্গে মাটিতে ছিটকে পড়েন তিনি। দেখতে পেয়ে তাঁরাই মিটার বক্সে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে শুভকে উদ্ধার করেন।

এরপরই খবর দেওয়া হয় পরিবারে। পরিবারের সদস্যরা গিয়ে শুভকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

শুভকে যখন পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যেতে ব্যস্ত ছিলেন, তখনই তাঁর ফোন নিয়েও চম্পট দেয় বলে অভিযোগ ওঠে। এরপর নার্সারির মালিকের বিরুদ্ধে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ নিমাইকে গ্রেফতার করে।


```