Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

নববর্ষের শুরুতেই শহরের একাধিক জায়গায় ইডির অভিযান, জাল পাসপোর্ট চক্র রুখতে চলছে তল্লাশি

গত বছরের শেষদিকে ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির ঘটনা প্রথম সামনে আসে। আঞ্চলিক পাসপোর্ট দপ্তরের তরফে দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ।

নববর্ষের শুরুতেই শহরের একাধিক জায়গায় ইডির অভিযান, জাল পাসপোর্ট চক্র রুখতে চলছে তল্লাশি

ফাইল চিত্র

শেষ আপডেট: 15 April 2025 11:50

দ্য ওয়াল ব্যুরো: বাংলা নববর্ষের প্রথম দিনই জাল পাসপোর্ট কেলেঙ্কারির তদন্তে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। মঙ্গলবার সকালে রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছে তারা। কলকাতা, বিরাটি এবং নদিয়ার বিভিন্ন এলাকায় এখনও অভিযান চলছে বলে জানা যাচ্ছে। 

গত বছরের শেষদিকে ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির ঘটনা প্রথম সামনে আসে। আঞ্চলিক পাসপোর্ট দপ্তরের তরফে দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে আসে পাসপোর্ট তৈরির একটি বড় চক্রের কথা। তারপর একাধিক জায়গায় অভিযান চালিয়ে এই সংক্রান্ত নথি উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা।  মামলায় পুলিশ মোট দশজনকে গ্রেফতার করে, যাদের মধ্যে একজন প্রাক্তন পুলিশকর্মী, সঙ্গে ডাক বিভাগের দুই কর্মী রয়েছেন। এরপরই জানা যায়, রাজ্যজুড়ে বিস্তৃত রয়েছে এই চক্রের জাল।

গত মাসে ভবানীপুর থানার তরফে মামলার চার্জশিট পেশ করা হয়। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত মোট অভিযুক্তের সংখ্যা ১৩০ জন। এদের মধ্যে ১২০ জনই বাংলাদেশি নাগরিক, যারা নকল নথি জমা দিয়ে ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ‘লুক আউট নোটিস’ও জারি করেছিল কলকাতা পুলিশ। পরবর্তীতে এই মামলার তদন্তভার নেয় ইডি এবং এবার তারা আরও সক্রিয়ভাবে তদন্ত শুরু করেছে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হানা দিয়ে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সংস্থার আধিকারিকেরা।

২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর প্রথম জাল পাসপোর্ট কেলেঙ্কারির অভিযোগ দায়ের হয় ভবানীপুর থানায়। মামলায় প্রাথমিকভাবে ৩৭ জনের নাম উঠে আসে। অভিযোগ, অভিযুক্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে জাল নথি জমা দিয়ে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করতেন। এরপর বিশেষ তদন্তকারী দল গঠন করে পুলিশ। পর্যায়ক্রমে গ্রেফতার করা হয় রিপন বিশ্বাস, দীপক মণ্ডল, সমরেশ বিশ্বাস এবং দীপঙ্কর দাস-সহ কয়েকজনকে। অভিযানে উদ্ধার হয় একাধিক কম্পিউটার, ভুয়ো ব্যাঙ্কের নথি, ৩৬টি পাসপোর্টের কপি এবং ভিসা।

মঙ্গলবার ফের অভিযান চালানো হয়েছে, এখনও তল্লাশি চলছে ওই সব এলাকায়। কী নথি তদন্তকারীদের হাতে আসে, সেটাই এখন দেখার।


```