Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

লটারি দুর্নীতিতে প্রভাবশালী যোগের তদন্তে এবার কলকাতায় ইডির হানা

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরেও লটারির বেআইনি টাকার তদন্তে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি লটারি সংস্থার ছাপাখানাইয় তল্লাশি অভিযান চালানো হয় আয় কর দফতরের তরফে।

 লটারি দুর্নীতিতে প্রভাবশালী যোগের তদন্তে এবার কলকাতায় ইডির হানা

ইডির তল্লাশি

শেষ আপডেট: 14 November 2024 13:31

দ্য ওয়াল ব্যুরো: লটারির মাধ্যমে কোটি কোটি টাকা নয়ছয়। জালিয়াতি ও লটারি দুর্নীতিতে প্রভাবশালী যোগের তদন্তে এবার কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় হানা দিল ইডি।

বৃহস্পতিবার সকালে দিল্লির সদর দফতর থেকে শহরে এসে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের আধিকারিকরা। ইডির তদন্তকারীদের একটি দল এয়ারপোর্টের কাছে মাইকেলনগরে হানা দেয়। জানা যাচ্ছে যেখানে তল্লাশি চলছে সেই দোতলা বাড়ির পুরোটাই একটি লটারি সংস্থার পূর্বাঞ্চলীয় দফতর। এই বাড়িতেই রয়েছে লটারির ছাপাখানা।

তদন্তকারীদের অন্য আরেকটি দল লেক মার্কেটের চারুচন্দ্র কলেজের কাছে একটি আবাসনে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনার সঙ্গে প্রভাবশালীদের যোগ রয়েছে বলে জানা যাচ্ছে। এই প্রতারণার জাল কতদূর, কে বা কারা এই চক্রের সঙ্গে জড়িত, তার তদন্ত হচ্ছে বলেও ইডি সূত্রের খবর।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরেও লটারির বেআইনি টাকার তদন্তে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি লটারি সংস্থার ছাপাখানায় তল্লাশি অভিযান চালানো হয় আয়কর দফতরের তরফে। অভিযোগ উঠেছিল, প্রকৃত যারা পুরস্কার পাচ্ছেন তাঁদের বঞ্চিত করে ওই সংস্থা পুরস্কারের কোটি কোটি টাকা প্রতারণা করেছে। তখনও প্রভাবশালী যোগের তত্ত্ব সামনে আসে।


```